আদালত

কক্সবাজারে ধর্ষণের মূল হোতা আশিক ৩ দিনের রিমান্ডে

আশিকুল ইসলাম, কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা ও প্রধান আসামি
আশিকুল ইসলাম, কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা ও প্রধান আসামি

দলবেঁধে নারী ধর্ষণের মূল হোতা আশিককে ৩ দিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী আসামিকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিউদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলায় মূল আসামি আশিকুল ইসলাম আশিককে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। তাকে রিমান্ডে এনে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।

অভিযোগ রয়েছে, কক্সবাজার সাগরপারের একটি ঝুপড়ি চা দোকান এবং জিয়া গেস্ট ইন হোটেলে এক নারীকে গত ২২ ডিসেম্বর দলবদ্ধ ধর্ষণ করে আশিক ও তার বাহিনীর অন্যরা। এ ঘটনায় আশিকসহ চারজনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। গত ২৭ ডিসেম্বর মাদারীপুর বাসস্ট্যান্ড থেকে র্যাব সদস্যরা আটক করে আশিককে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ