আদালত

পার্থ গোপালের দুর্নীতি মামলার রায় আজ

পার্থ গোপাল, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স)
পার্থ গোপাল, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স)

পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিং আইনে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ রবিবার (৯ জানুয়ারি)। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত মামলাটির রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর মামলাটিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সকল যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ হলে রায় ঘোষণার জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন বিচারক।

২০১৯ সালের ২৮ জুলাই কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার পর তার ধানমন্ডির ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এসময় ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার হয়। পরদিন ২৯ জুলাই তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারাসহ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করে দুদক।

এরপর ২৪ আগস্ট পার্থ গোপালের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন ১৪ জনকে সাক্ষী করে আদালতে চার্জশিট জমা দেন। এরপর ৪ নভেম্বর আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ