আদালত

নাটোরের সিংড়ায় জোড়া খুন মামলায় ৭ জনের কারাদন্ড

নাটোরের জেলা ও দায়রা জজ আদালত
নাটোরের জেলা ও দায়রা জজ আদালত

নাটোরের সিংড়ায় জোড়া খুন মামলায় ৭ জনের সাত বছর করে কারাদন্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। এছাড়া সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ের আরো ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেন।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই রায় দেন।

আদালত সুত্রে জানা যায়, ১৯৯৪ সালের ২৭ জানুয়ারী উপজেলার চৌগ্রাম ইউনিয়নের মৌগ্রামে শবেবরাতের রাতে ছিন্নি বিতবরণকে কেন্দ্র করে আক্কাস আলী, সিকিম প্রাং এর সাথে কুদ্দুস আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কুদ্দুস সমর্থকদের হামলায় আক্কাস ও সিকিম আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ২৮ বছর মামলার স্বাক্ষী প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক আজ সোমবার ৭ জনকে সাত বছর করে কারাদন্ড ও একজনকে খালাসের আদেশ দেন।

মামলার অপর দুই আসামী মৃত্যুবরণ করেছেন। মামলার রায় পড়ে শোনানোর সময় অভিযুক্তরা আদালতে হাজির ছিল। পরে অভিযুক্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ