আদালত

নাসির-তামিমার বিচার শুরু আজ

ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি
ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি

অবৈধ বিয়ে ও ব্যভিচারের অভিযোগে দায়ের করা এক মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার নাসির হোসেন ও তার তথাকথিত স্ত্রী সৌদি এয়ারলাইনসের বিমানবালা তামিমা তাম্মির বিচার শুরু হয়েছে। আজ (৯ ফেব্রুয়ারি) আদালতের এক আদেশের মাধ্যমে তাদের বিচার কাজ শুরু হলো।

অভিযুক্ত তামিমা সুলতানা তাম্মি ক্রিকেটার নাসিরকে অবৈধভাবে বিয়ে করার পর উক্ত মামলাটি করেছিলের তামিমার স্বামী রাকিব হাসান। আজ বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট সেই মামলা থেকে নাসির ও তামিমা অব্যাহতি চাইলে আদালত সেটি নাকচ করে দেন। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার প্রক্রিয়া শুরু হলো।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উক্ত আদেশ দেয় বিজ্ঞ আদালত।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি এই মামলার চার্জের বিষয়ে শুনানি শুরু হয়। ওই দিন সিনিয়র আইনজীবী কাজী নজিবুল্লাহ ক্রিকেটার নাসিরসহ আরো ৩ আসামির অব্যহতি চেয়ে শুনানি শুরু করেন । তবে মামলার শুনানি শেষে আদালত ৯ ফেব্রুয়ারি চার্জের বিষয়ে আদেশের জন্য রেখেছিলেন। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার স্বামী রাকিব এই মামলাটি করেছিলেন।

সেই মামলার বিচারপ্রক্রিয়া শুরু আজ। তাছাড়া উক্ত ঘটনার প্রেক্ষাপটে রাকিবের শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত এবং তিনি চরম মানহানির শিকার বলেও জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ