প্রায় সাত বছর আগে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলা মামলার রায় হচ্ছে আজ। দুপুরে রায় ঘোষণা করবেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।
২০১৫ সালের ২৪শে অক্টোবর আশুরা উপলক্ষে পুরনো ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় সেখানে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এতে দু'জন নিহত ও শতাধিক আহত হন।
আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষের ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ১৫ই মার্চ রায় ঘোষণার দিন ঠিক করেন বিচারক।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: