আদালত

হাসপাতালে ভর্তি হাজী সেলিম

হাজি সেলিম। ফাইল ছবি।
হাজি সেলিম। ফাইল ছবি।

দুদকের মামলায় দণ্ডিত সাংসদ হাজী সেলিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগ ও ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করেছে কারা কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সকাল ১০টার দিকে হাজী সেলিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হকের অধীনে কেবিন ব্লকের ভিভিআই ডিলাক্স (৫১১) কেবিন রুমে পাঠানো হয়েছে।

হাজী সেলিমের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডা. আতিকুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি তিনি হৃদরোগে আক্রান্ত, এছাড়া তার নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে। আজ তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে, বিস্তারিত কাল বলা যাবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার বলেন, আদালত তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। সে অনুযায়ী তিনি অসুস্থ হওয়ায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি রাখার পরামর্শ দেন।

রোববার (২২ মে) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হাজী সেলিম। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে হাজী সেলিমকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ