আদালত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ব্যারিস্টার তুরিন আফরোজকে শোকজ

তুরিন আফরোজ
তুরিন আফরোজ

পৈতৃক বাড়ির দখল নিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে শোকজ নোটিশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুন) ঢাকা যুগ্ম-জেলা জজ আদালত-৫-এ নোটিশ দেন। তুরিন আফরোজের মা ও ভাইয়ের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মনজুর রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত তুরিন আফরোজকে এই মর্মে শোকজ করেছেন যে, কেন বিবাদীপক্ষকে বাড়ির দখল বুঝিয়ে দেওয়া হবে না। ১০ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন আদালত।

আইনজীবী বলেন, ঢাকার উত্তরার বাড়িটি তুরিন আফরোজের দখলে রয়েছে। এই বাড়ির পাওনা দখলের অংশ তার ভাই ও মাকে বুঝিয়ে দিতে নির্দেশনা চেয়ে গত ৭ জুন আদালতে আবেদন জমা দেই। পরে ৮ জুন আদালতে এ বিষয়ে শুনানি হয়।

ব্যারিস্টার তুরিন আফরোজ ২০১৭ সালের ১১ মে নিষেধাজ্ঞার একটি মামলা করেন তার ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে। এরপর আদালত ২০১৮ সালের ৮ মে উভয়পক্ষকে স্থিতাবস্থাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ