আদালত

ময়মনসিংহের উজ্জ্বল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় মো. উজ্জ্বল মিয়া নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-নওশাদ, শাহাবুদ্দিন ও সবুজ। সর্বোচ্চ সাজার পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল এ মামলার রায় প্রদান করেন।

নয় বছর আগে জমি নিয়ে বিরোধের জেরে খুন হন উজ্জল মিয়া। এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-মরম, মহিম, কারিম, জসিম, মিয়া হোসেন ও জালাল উদ্দিন। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

এ ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন,

‘দণ্ডিতরা সবাই এলাকায় রাজনীতি ও চাঁদাবাজিতে জড়িত ছিল। তারা ছিল সন্ত্রাসী ও গ্রাম্য টাউট।’

হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় ইসলাম, এমদাদুল, কুদরত আলী ও হাছেন আলীকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগপত্রভুক্ত এক আসামি রশিদ মামলার বিচার চলাকালেই মারা যান।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ