আদালত

নারায়ণগঞ্জ সিটির ২ কাউন্সিলর কারাগারে

কারাগারে ২ কাউন্সিলর
কারাগারে ২ কাউন্সিলর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও আবুল কাউসার আশাকে পৃথক দুই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। দুইজনই দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

বুধবার (১৫ জুন) বন্দর থানার নিলয় আহমেদ বাবু হত্যা মামলায় কাউন্সিলর আবুল কাউসার আশা আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান তাকে কারাগারে পাঠান।

অন্যদিকে, বাদী সাইদা আক্তার শিউলীর করা ধর্ষণ মামলায় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামল।

আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিলয় আহমেদ বাবু হত্যা মামলায় অভিযুক্ত কাউন্সিলর আবুল কাউসার আশা আদালতে জামিন চাইতে গেলে তাকে কারাগারে পাঠান আদালত।

কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ মহানগর যুবদলের সাবেক সভাপতি ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং কাউন্সিলর আবুল কাউসার আশা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর।

আদালত সূত্রে জানা যায়, গত ৪ মে পূর্বশত্রুতার জেরে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় নিলয় আহমেদ বাবুকে ধাওয়া করে প্রতিপক্ষ। এ সময় তিনি একটি পুকুরে ঝাঁপ দিলে পানিতে থাকা অবস্থায় ইটপাটকেল ছোড়া ও পেটানো হয়। পরে মাথায় ইটের আঘাত পেয়ে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন ৫ মে নিলয়ের মা লিলি বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলায় আসামি করেন নবীগঞ্জ লতিফ হাজীর মোড় এলাকার সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের ছেলে নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা (৩৮), নবীগঞ্জ বাগবাড়ি এলাকার আমিনুল (৫৫), হাসিনা বেগম (৪৫), শিপলু (৩২), আফজাল (২২), জিপু (২৬), শহিদুল ইসলাম (৫০), সিরাজুল ইসলাম (৪৫), হাসান (২৬) ও সোবহানকে (৩৫)।

সরকারি কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহেমেদ খোরশেদের বিষয়ে ঢাকা পোস্টকে বলেন, সাইদা আক্তার শিউলী নামের এক নারীল করা ধর্ষণ মামলার আসামি ছিলেন খোরশেদ। আজ জামিনের জন্য আদালতে হাজির হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামল তাকে কারাগারে পাঠান।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৫ আগস্ট খোরশেদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেন খোরশেদের দ্বিতীয় স্ত্রী দাবি করা সাইদা আক্তার শিউলী। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত করে খোরশেদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা প্রমাণিত হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে।

এরপর খোরশেদকে গ্রেপ্তার করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তবে নির্বাচনের দুই দিন আগে গত ১৪ জানুয়ারি সেই জামিন আদেশের মেয়াদ শেষ হলেও আত্মসমর্পণ করেননি খোরশেদ। আজ জামিনের জন্য আবার গেলে আদালত কারাগারে পাঠান।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ