আদালত

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে আহসান উল্লাহ নামের এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-বশিকপুরের মুরাদ হোসেন, জাকির হোসেন, রিপন হোসেন, নিশান হোসেন, সুমন হোসেন, জামাল উদ্দিন ও আলমগীর হোসেন। তাদের মধ্যে সুমন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। অন্য ছয় আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন বলেন, ‘২০১৪ সালের ২৬ জুলাই রাত আড়াইটার দিকে কাঠমিস্ত্রি আহসান উল্লাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আট বছর পর এই মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে খুশি বাদী ও রাষ্ট্রপক্ষ।’

আদালত ও মামলা সূত্র জানায়, সদর উপজেলার বাশিকপুরের নন্দিগ্রাম এলাকায় ২০১৪ সালের ২৬ জুলাই রাত আড়াইটার দিকে আহসান উল্লাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এর আগে পোদ্দারবাজার থেকে কাঁঠাল বিক্রি করে বাড়ি ফিরছিলেন তিনি। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। ওইদিনই নিহতের ছেলে মো. আলম সদর থানায় ছয়-সাত জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১৫ সালের ২৬ জুন সাত জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে প্রায় আট বছর পর এই মামলার রায় দেন আদালত।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ