বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে করা দুর্নীতি মামলা চলবে কি না, তা নিয়ে আগামী ২৬ জুন আদেশ দেবে হাইকোর্ট।
রোববার (১৯ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করে দেয়।
আদালতে তারেক ও জোবাইদা পলাতক কি না এবং তারা আইনজীবী নিয়োগ দিতে পারবেন কি না- এ প্রশ্নে শুনানি হয়। পরে আদেশ দেয় দুই বিচারপতির বেঞ্চ।
তারেক-জোবাইদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে খুরশীদ আলম খান আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: