যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটের জামিন শুনানি পিছিয়ে ২৭ জুন ঠিক করেছে আপিল বিভাগ।
সম্রাটের আইনজীবী অসুস্থ থাকায় তার পক্ষে সময় আবেদন করলে সোমবার (২০ জুন) জ্যেষ্ঠ বিচারপতি মোঃ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির নতুন দিন ঠিক করেন।
গত ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ১৮ মে সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্ট।
সেই সঙ্গে ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। হাইকোর্ট বলেন, আইন মেনে জামিন দেয়নি নিম্ন আদালত।
২৪ মে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করে কারাগারে পাঠায় নিম্ন আদালত।
দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: