আদালত

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জে চাঞ্চল্যকর ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় অজিত বাকচী নামের এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আমলি আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। মামলার অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খোর্দ্দ দূর্বাশুর গ্রামের রমেশ বাকচীর ছেলে দণ্ডপ্রাপ্ত আসামি অজিত বাকচী নিহত ক্ষমা বিশ্বাসের মেয়ে তপু বিশ্বাসকে বিয়ে করার জন্য ঘটনার এক বছর আগে প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় ওই পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল আসামিরা।

২০১৩ সালের ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পূজার অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ক্ষমা বিশ্বাস, মেয়ে তপু বিশ্বাস, ছেলে অপু বিশ্বাস ও বোন স্বপ্না।

পথিমধ্যে তপুকে জোর করে ছিনিয়ে নিতে গেলে মা ক্ষমা বিশ্বাস বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষমা বিশ্বাসের বুকে ছুরিকাঘাত করেন অজিত বাকচী। এতে ঘটনাস্থলেই ক্ষমা বিশ্বাস মারা যান। এ সময় ছেলে অপু বিশ্বাসকেও আহত করে। এ ঘটনায় পরের দিন মুকসুদপুর থানায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক ওই রায় দেন।সরকার পক্ষে এপিপি শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষে ফজলুল হক খান মামলাটি পরিচালনা করেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ