বিনোদন

বর্ষবরণের আনন্দে সারাদেশ

বর্ষবরণের আনন্দে সারাদেশ
বর্ষবরণের আনন্দে সারাদেশ

উৎসব আনন্দে নববর্ষকে বরণ করে নিতে দেশজুড়ে চলছে নানা আয়োজন। মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দেশের অনেক জায়গায়।

বর্ষবরণের নানা আয়োজন চলছে গোপালগঞ্জে। গ্রামীণ মেলার আয়োজন জেলার বিভিন্ন জায়গায়। মাটির ঘোড়া, পুতুল বায়োস্কোপ, নাগরদোলা, আম, কাঠালসহ থাকছে নানা আয়োজন।

এদিকে, মাদারীপুরের সাংস্কৃতিক কর্মীরা বর্ষবরণের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রুং তুলির নিপুন দক্ষতায় ফুটিয়ে তুলছেন হাতি, ঘোড়া, ফুল, পাখিসহ নানা বিষয়ের প্রতিকৃতি। চলছে মঙ্গল শোভাযাত্রার মহড়া। এই আনন্দ আয়োজনকে কেন্দ্র করে প্রশিক্ষণের আয়োজনও করা হয়েছে।

বৈশাখকে ঘিরে মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত টাঙ্গাইলের কুমার সম্প্রদায়ের মানুষ। বর্ষবরণকে কেন্দ্র করে মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন। তাই যেন একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন এখানকার কুমার পল্লীর মৃৎ শিল্পের কারিগররা।

পুরোনো দিনের দুঃখ কষ্ট ভুলে নতুন বছরের সূর্যদোয়কে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে সারাদেশ। সোমবার প্রথম প্রহরে, এসো হে বৈশাখ, সুরের মূর্ছনায় ১৪২০ বঙ্গাব্দকে বরণ করবে দেশবাসী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ