বিনোদন

২৪টি শাখায় দেয়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার

চলচ্চিত্র অঙ্গনে অসাধারণ অবদান রাখায় মোট ২৪টি শাখায় ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হলো। এতে মোট ৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ঘেটুপুত্র কমলা, চোরাবালি ৫টি এবং উত্তরের সুর পেলো ৪টি শাখায়। চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননার পুরস্কার পেয়েছেন অভিনেতা খলিল উল্লাহ খান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার অনুষ্ঠিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ এর জমকালো অনুষ্ঠান। এ বছর মোট ২৪টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে ট্রফি ও চেক তুলে দেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দিয়ে সঠিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে চলচ্চিত্র নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু ধারায় বিনোদনমুখী চলচ্চিত্র নির্মাণে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এ বছর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে উত্তরের সুর, ঘেটুপুত্র কমলার জন্য শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন প্রয়াত হুমায়ূন আহমেদ। খোদার পরে মা চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা সাকিব খান এবং চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন জয়া আহসান।

এছাড়া, শ্রেষ্ঠ সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা, গায়িকা রুনা লায়লা এবং সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন মিল্টন খন্দকার। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রবীণ শিল্পীদের সহায়তার জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।

এ সময় খলিল উল্লাহ খানের আজীবন চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু ধারার চলচ্চিত্র ফিরিয়ে আনতে এরইমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ