বিনোদন

জৈনদের জন্য লতার অ্যালবাম

লতা মুঙ্গেকশকর
লতা মুঙ্গেকশকর

জৈন ধর্মাবলম্বীদের জন্য একটি অ্যালবাম রেকর্ড করেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লতা মুঙ্গেকশকর।

সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভজন ও প্রার্থনা সঙ্গীতের সমন্বয়ে এই অ্যালবামটি করার ক্ষেত্রে উচ্চারণ ঠিকঠাক রাখতে ভাষাতত্ত্বের একজন শিক্ষকের সহায়তাও নিয়েছেন তিনি।

এই অ্যালবামটি করতে গিয়ে বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে‑ একথা উল্লেখ করে লতা বলেন, মাঝে মাঝেই এমন হয়েছে যে, তাদের (জৈন ধর্মাবলম্বীদের) ধর্মীয় অনেক শব্দ সঠিকভাবে উচ্চারণ করা যাচ্ছিল না। এখন আমি অনেক বেশি খুশি এবং নিশ্চিন্ত কারণ তারা মনে করছে যে তাদের ধর্মীয় বিষয়ে আমি সুবিচার করতে পেরেছি।

৮৪ বছর বয়সী লতা বলেন, আমি আপনাদের বলতে পারি, কাজটি মোটেই সহজ ছিল না। তবে প্রতিটি শব্দের সঠিক উচ্চারণের বিষয়টি নিশ্চিত করা আমার জন্য সব সময়ই গুরুত্বপূর্ণ ছিল। আমার ক্যারিয়ারের শুরুতে আমার সংস্কৃত ও উর্দু ভাষার শিক্ষকরা স্টুডিওতে আমার গানের রেকর্ডিংয়ে উপস্থিত থাকতেন এবং তারা বিরতির সময় আমাকে এসব ভাষা শেখাতেন।

তিনি বলেন, কয়েক বছর পর আমি যখন আমার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের জন্য 'ভগবত গীতা' রেকর্ড করি তখনও আমি নতুন একজন সংস্কৃত শিক্ষকের সহায়তা নিয়েছি, যাতে আমার প্রতিটি উচ্চারণ ঠিক থাকে।

ধর্মীয় ও আধ্যাতিক বিষয়ে প্রতিটি শব্দের উচ্চারণ শতভাগ সঠিক হওয়া উচিত বলেও এসময় মন্তব্য করেন লতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ