বিনোদন

চলে গেলেন অভিনেত্রী লরেন ব্যাকল

লরেন ব্যাকল
লরেন ব্যাকল

মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অভিনেত্রী লরেন ব্যাকল গতকাল মঙ্গলবার মারা গেছেন। মঞ্চ ও চলচ্চিত্রে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী তার নিউইয়র্কের বাড়িতে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত অসুস্থতার কারণে মারা যান। ব্যাকলের বয়স হয়েছিল ৮৯ বছর।

পরিবারিক বরাত দিয়ে বিবিসি প্রতিবেদনে এ খবর জানানো হয়।

১৯২৪ সালে নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন লরেন ব্যাকল। মাত্র ১৯ বছর বয়সে হলিউডে তার অভিষেক ঘটেছিল। ব্যাকলের প্রথম ছবি ছিল ‘টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট’(১৯৪৪)। ব্যাকলের প্রথম ছবিটিতে তার উপস্থিতির কারণেই সিনেমার স্বর্ণযুগের অসাধারণ এক স্মারক অভিষেক হয়ে আছে।

১৯৪৫ সালে লরেন ব্যাকল পর্দায় তার প্রথম জুটি হামফ্রে বোগার্টকে বিয়ে করেন। হলিউডের ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ব্যাকল। হলিউডের সিনেমার স্বর্ণযুগে তার অবস্থানের কারণে ২০০৯ সালে সম্মানসূচক অস্কার পেয়েছিলেন মার্কিন এই অভিনেত্রী।

লরেন ব্যাকল তার অসামান্য কণ্ঠস্বর ও সিনেমার পর্দায় আভিজাত্যের এক অনুকরণীয় শৈলীও তৈরি করেছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ