বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় চলচিত্রশিল্পী সুচন্দা ও ববিতা (দুই বোন) পবিত্র হজ পালনের জন্য সৌদিআরবে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন দুই বোন।
গতকাল বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন সুচন্দা ও ববিতা। সুচন্দার ছেলে তপু রায়হান ও তার স্ত্রী শাহিন রায়হান এবং মেয়ে লিসার স্বামী আবদুল্লাহ জাবেরও যাচ্ছেন সঙ্গে।
সুচন্দা বলেন, এ জীবনের আল্লাহর রহমতে অনেক কিছুই পেয়েছেন তিনি। যে সৃষ্টিকর্তার কারণে এত কিছু করতে পেরেছেন, তাঁর সন্তুষ্টি লাভের আশায় হজ পালনের পরিকল্পনা করেছি।
গত ২ বছর ধরে ভাবছিলাম হজে যাওয়ার কথা। কিন্তু শারীরিক অসুস্থতা ও নানা জটিলতার কারণে হজে যাওয়া হয়ে ওঠেনি তার। অবশেষে এবার সময় ও সুযোগ দুটোই মিলে যাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন-- জানান সুচন্দা।
এ সময় ববিতা বলেন, অভিনয় করে যা পেয়েছেন তা নিয়ে তার কিছুই বলার নেই। এক কথায়, আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট তিনি। দেশে ও দেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন তিনি। সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ের জন্য হজ করার সিদ্ধান্ত নিয়েছেন এখন। ৪ বছর আগে ওমরাহ পালনের সময় ইচ্ছে হয় হজ পালনের বলে জানান তিনি।