ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে বিয়ের সম্ভাবনা এক কথায় নাকচ করলেন বলিউড সুন্দরী আনুশকা শর্মা।
কিছুদিন আগেই বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে ইংল্যান্ড সফরে ভারতের সহ অধিনায়কের সঙ্গে আনুশকাকে যাওয়ার অনুমতি দিয়েছে কারণ এই জুটি খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে।
ভারতীয় দলের ম্যানেজার সুনীল দেব অবশ্য বোর্ডের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। প্রকাশ্যেই রীতিমত তোপ দেগেছেন এই ঘটনার।
ক্রিকেট আর বলিউডের নতুন এই হট জুটি চিরকালই নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার কাছে সবসময় মুখে কুলুপ এঁটে রেখেছেন। যদিও তাতে বিন্দুমাত্র কমেনি মিডিয়ার উৎসাহ।
তার মধ্যেই ইংল্যান্ড সফরে বোর্ডের কাছ থেকে ইংল্যান্ড সফরে আনুশকাকে নিয়ে যাওয়ার অনুমতি জোগাড় করেন বিরাট। তাই নিয়ে অবশ্য সমালোচনায় কম হয়নি। ইংল্যান্ডে ৫ টেস্টের সিরিজে বিরাটের শোচনীয় পারফরম্যান্সের জন্য অনেকেই আনুশকাকে দায়ি করা শুরু করেন।
আনুশকার ম্যানেজার রীতিমত বিবৃতি দিয়ে জানিয়েছেন, আনুশকার বিয়ে নিয়ে ইন্টারনেটে এখন প্রচুর গল্প রটেছে। তিনি পরিষ্কার করে জানাতে চান এ গল্পগুলির কোন সত্যতাই নেই। এগুলি নেহাতই গুজব। তিনি সবাইকে এই সমস্ত গুজবে কান না দেয়ার অনুরোধ জানান।