বিনোদন

'কুমারিত্ব' নিয়ে টানাপড়েন দীপিকার

দীপিকা
দীপিকা

টানাপড়েন চলছে 'দীপিকার 'কুমারিত্ব' নিয়ে। দীপিকার এ বক্তব্য নিয়ে স্বয়ং অর্জুন কোনো আপত্তি তোলেননি। তবে বাধ সেধেছে ভারতের সেন্সর বোর্ড।

মজার কথা হলো যেহেতু দীপিকা নিজের কুমারিত্ব বক্তব্যটি একটি সিনেমায় দিয়েছেন তাই সেন্সর বোর্ড তাতে নাক গলানোর এখতিয়ারও রাখে। তাদের এ আপত্তির বিষয়টি আবার মেনে নিতে নারাজ ছবির পরিচালক হোমি আদাজানিয়া। মুক্তির আগ মুহূর্তে তাই ভীষণ টানাপোড়েন শুরু হয়েছে দীপিকা-অর্জুন জুটির ছবি ‘ফাইন্ডিং ফ্যানি’ নিয়ে।

১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছবিটি। ‘বিয়িং সাইরাস’, ‘ককটেল’-এর মতো অভিনব সব সিনেমার নির্মাতা হোমি পরিচালিত এ ছবিতে দীপিকা একজন বিধবা। বিয়ের রাতেই মারা যায় তার স্বামী। বিধবা দীপিকার সখ্যতা হয় অর্জুনের সঙ্গে এবং কোনো এক প্রসঙ্গে তাকে জানাতে হয় তিনি একজন কুমারি।

সেন্সর বোর্ডের মতে, এ সংলাপগুলো ছবিতে ‘অযৌক্তিক এবং প্রয়োজনহীন’। তাই এ ছবির জন্য সার্বজনীন ছাড়পত্র পেতে সংলাপটুকু ছেটেঁ ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

এদিকে, অভিযোগ উঠেছে সেন্সর বোর্ডে এ সংলাপ নিয়ে যিনি আপত্তি তুলেছেন সেই দীপক আসলে আপত্তি তোলার মতো ক্ষমতাধর কেউ নন। তিনি ভারতের এ প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারি মাত্র।

তবে দীপকের দাবি, তিনি একা নন আরো অনেকেই আপত্তি তুলেছেন। হোমি কি সিদ্ধান্ত নেবেন তা জানা যায়নি এখনো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ