ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় গ্রন্থ প্রকাশনা আইন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও এফআইসিসিআই ‘যৌথভাবে প্রকাশনার সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
প্রকাশনা শিল্পের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, প্রকাশনা শিল্পের সহায়তার জন্য ই-পাবলিশিং করা হয়েছে।
এ সময় পাইরেসি বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার কথাও জানান আসাদুজ্জামান নূর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: