বিনোদন

ডায়ানার বিয়ের এক টুকরা কেকের দাম লাখ টাকা

ডায়ানা
ডায়ানা

প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের এক টুকরা কেক নিলামে বিক্রি করা হয়েছে।

বাংলাদেশি মুদ্রায় লাখ যার দাম প্রায় লাখ টাকা। আর মার্কিন মুদ্রায় তা এক হাজার ৩৭৫ ডলার। শনিবার এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

১৯৮১ সালে চার্লস ও ডায়ানার বিয়ে হয়। ৩৩ বছরের পুরোনো কেকের টুকরাটি এখনো সাদা আর রুপালি রঙে বানানো ওই সময়ের উপহার বাক্সেই রয়েছে।

কেকের টুকরাটি নিলামে তুলে নিলামকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ন্যাটে ডি স্যানডার্স। গত বৃহস্পতিবার অনলাইনে এটি বিক্রি হয়। বক্সের সঙ্গে থাকা কার্ডে লেখা আছে, ‘শুভ কামনা, চার্লস ও ডায়ানার পক্ষ থেকে।’

নিলামকারী প্রতিষ্ঠানের মুখপাত্র স্যাম হেলার জানান, কেকটি কিনেছেন একজন শৌখিন সংগ্রাহক। ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। কেকটি খাওয়ার চিন্তা করাটা ঠিক হবে না বলে ক্রেতাকে সতর্ক করে দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ