বিনোদন

প্রয়োজনে ন্যাড়া হতেও রাজি: প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা

প্রয়োজনে ন্যাড়া হতেও রাজি আছেন— বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। চরিত্রের প্রয়োজনে নির্দ্বিধায় এমন সব নীরিক্ষা করতে পারেন বলে জানান তিনি। বলিউডের আর দশজন নায়িকা যা এখনো কল্পনাও করতে পারেন না।

‘মেরি কম’ ছবির দৃশ্যে ন্যাড়া চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ‘বরফি’ ছবিতে একজন প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করে নিজের কথার প্রমাণ কাজেও দিয়েছেন তিনি।

তার একাগ্রতার আরো প্রমাণ নিয়ে ‘মেরি কম’ নামের ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ৫ সেপ্টেম্বর। বক্সিংয়ের ভারতীয় তারকা ম্যাক ম্যারি কমের জীবনকাহিনী নিয়ে নির্মিতব্য ছবিটির নামভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

মুক্তির আগেই ছবিটিতে প্রিয়াঙ্কার অভিনয় এবং লুক নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগে সব প্রচারমাধ্যম খুব ফলাও করে জানায়- ছবিটির একটি চরিত্রের জন্য নাকি মাথা ন্যাড়া করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। খবরের সঙ্গে ন্যাড়া মাথার একটা ছবিও ছিলো তাই অবিশ্বাসের উপায়ও ছিল না।

তবে প্রিয়াঙ্কা জানালেন, চুল কেটে নয়, মেকআপ ম্যানের কারসাজিতে ‘মেরি কম’ ছবির একটি দৃশ্যে ন্যাড়া মাথা দেখানো হয় তার। জংলি বিল্লি বললেন, ‘একটা দৃশ্যের জন্য ন্যাড়া মাথা প্রয়োজন ছিল। এক দৃশ্যের জন্য যদি ন্যাড়া হয়ে থাকি- তাহলে বাকি দৃশ্যগুলো কে করবে? তবে পুরো ছবির জন্য প্রয়োজন হয় যদি, তাহলে আপনি নিসঙ্কোচে চুল কেটে ফেলতে রাজি আছি।’

সূত্র: এনডিটিভি, আইএএনএস, ইন্ডিয়া টাইমস

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ