বিনোদন

অনুষ্ঠান সঞ্চালনা করতে চান রানী

 রানী
রানী

‘অপরাহ্ উইনফ্রে যেমন টিভি অনুষ্ঠান সঞ্চালনা করেন তেমন কোনো অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করতে চাই আমি। অপরাহ্ উইনফ্রে তার অনুষ্ঠানে সমাজের বিভিন্ন অঙ্গনের মানুষদের নিয়ে আসেন। আমিও সে ধরনের অনুষ্ঠান করতে আগ্রহী— বলে জানালেন বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমারের মতো বলিউডের অভিনেতারা ছোট পর্দার অনুষ্ঠান সঞ্চালনা করে সফল হয়েছেন। এবার সে খাতায় নাম লেখাতে চান বাঙালি বংশোদ্ভূত বলিউডের এ অভিনেত্রী।

সম্প্রতি মার্কিন মুলুকের প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব অপরাহ্ উইনফ্রে সঞ্চালিত অপরাহ্ উইনফ্রে শোয়ের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করার আগ্রহ প্রকাশ করেছেন রানী।

রানীর কাছের বন্ধু ও সহ-অভিনেতা আমির খান ‘সত্যমেভ জয়তে’ টিভি অনুষ্ঠান সঞ্চালনা করে দারুণ প্রশংসিত হয়েছেন। আমিরের পথ অনুসরণ করার ইচ্ছে আছে কি না জানতে চাইলে রানী বলেন, ‘আমি আশা করছি, আমার ক্ষেত্রেও যেন তেমনটা ঘটে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ