বিনোদন

অসুস্থতার কারণে বাতিল হল অমিতাভের শ্যুটিং

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

শারীরিক অসুস্থতার জন্য ছবির শ্যুটিং বাতিল করলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। গত সপ্তাহ থেকে সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবির শুটিং শুরু করেছিলেন অমিতাভ।

ছবিটিতে তার সহশিল্পী দীপিকা পাড়ুকোন, ইরফান খান প্রমুখ রয়েছেন। তবে হঠাৎ করেই ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় গতকাল রোববার ছবির শ্যুটিং করতে পারেননি অমিতাভ।

বিরক্তি প্রকাশ করে টুইটার বার্তায় রোববার সন্ধ্যায় অমিতাভ লেখেন, ‘জ্বরে আক্রান্ত হয়েছি আমি।‘ সোমবার আরেকটি টুইটার বার্তায় অমিতাভ লেখেন, জ্বরে কাহিল তিনি এবং শ্যুটিং বাতিল হয়ে যাওয়ায় একদমই ভালো লাগছে না তার। যে করেই হোক মঙ্গলবার থেকে আবার শ্যুটিং শুরু করতে চান।

দ্রুত সুস্থতা কামনা করায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন অমিতাভ বচ্চন । এ প্রসঙ্গে অমিতাভ টুইটার বার্তায় লিখেছেন, তার দ্রুত সুস্থতার জন্য যারা প্রার্থনা করেছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ