বিনোদন

সালমানের ক্ষমতা দেখে মুগ্ধ ক্যাট

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুরের প্রেমকাহিনী এখন আর গোপন কিছু নয়। ক্যাট-ভক্তরা ভেবেছিলেন সালমান খানকে পুরোপুরি ‘না’ বলে দিয়েছেন ক্যাট। তবে ঘটনাটি হলো অন্য রকম। প্রেমিক হিসেবে ক্যাট রণবীরকে বেছে নিলেও ত্রাতা হিসেবে বেছে নিয়েছেন সালমানকেই।

ক্যাটরিনার সেটে হঠাৎ করে হামলে পড়েন ‘সিনে কস্টিউম অ্যান্ড মেকআপ আর্টিস্ট’ অ্যাসোসিয়েশনের লোকজন। কেন কে জানে? কিন্তু তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রেমিক রণবীরকে তলব না করে ক্যাট জরুরি বার্তা পাঠান সালমান খানকে। প্রাক্তন বান্ধবীর জরুরি তলব পেয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন সালমান। ঝামেলা মেটে ক্যাটের।

এর আগে ২০১১ সালেও ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজ’ এর সঙ্গে ক্যাটরিনার দানা বেধে ওঠা ঝামেলা মিটিয়ে দিয়েছিলেন সালমান। সেই থেকেই হয়তো সালমানের ক্ষমতা আর ঝামেলা সামলানোর দক্ষতায় মুগ্ধ ক্যাট। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ