সাওয়ারিয়া দিয়ে সোনম কাপুরের বলিউডে যাত্রা শুরু হলেও বিনোদনের ছবি খুব একটা জোটেনি তার কপালে। ক্যারিয়ারের নিজের বয়সটা বয়সটা সাত গড়িয়ে গেলেও এখনো পায়ের তলে শক্ত জমিন পাননি তিনি।
খুব বেশি ছবি হিট না থাকলেও সোনমের আশা, সৌভাগ্যের সপ্তম বছরে সবকিছু পাল্টাবে।
আসল সমস্যা অন্য জায়গায় বলে মনে করেন এ কাপুরকন্যা। তাকে নাকি অভিনেত্রী হিসেবে কেউ গুরুত্বের সঙ্গে নেয়ই না! ফ্যাশনসচেতন ও নিত্যনতুন ফ্যাশনের উদ্ভাবক হিসেবে সোনমের একটা সুখ্যাতি আছে। এ পরিচয়টি তার জন্য হিতে বিপরীত হলো কি না সোনম সেটাই ভাবছেন।
প্রথমে তার পোশাক-আশাকের ফ্যাশন, এরপর তিনি খুব সুস্পষ্টবাদী— এসব পরিচয়েই তাকে বড় করে দেখানো হয়েছে আর এ কারণেই তার অভিনয়শিল্পী সত্তাটা আড়ালে চলে গেছে বলে জানালেন সোনম কাপুর। সূত্র: পিটিআই
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: