বিনোদন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে অভিযুক্ত সালমান

সালমান খান
সালমান খান

বলিউডের অভিনেতা সালমান খানের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে পুলিশ। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ) ধারায় মামলা হয়েছে।

সম্প্রতি মোহাম্মদ অসীম নামের এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে সালমানের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে পুলিশ। সালমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার বিয়িং হিউম্যান ফাউন্ডেশন আয়োজিত এক ফ্যাশন শো এর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন।

সালমানের বিরুদ্ধে নথিভুক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা দিলীপ চাভান বলেন, মামলাটির তদন্ত করা হচ্ছে। অভিযোগ উত্থাপনকারি ব্যক্তি ফ্যাশন শোটির ভিডিও ক্লিপ দিয়েছেন তাদেরকে।

সম্প্রতি মুম্বাইয়ে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করে সালমানের বিয়িং হিউম্যান ফাউন্ডেশন। সেখানে একজন মডেল র্যা ম্পে হাঁটার সময় দেখা যায়, তার টি-শার্টের ওপর আরবি হরফে একটি শব্দ লেখা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সালমানের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ তোলা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ