বিনোদন

অমিতাভ বচ্চনকে আংটি উপহার

অমিতাভকে আংটি উপহার
অমিতাভকে আংটি উপহার

বলিউডের জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চনকে হিরার আংটি উপহার দিলেন জনপ্রিয় পাঞ্জাব গায়ক মিকা সিং৷ শুধু উপহার দিয়েই চলে গেলেন তা নয়, নিজে হাতে বিগ বি কে ডানহাতের আঙ্গুলে হিরার আংটি পরিয় দেন তিনি৷

সম্প্রতি ‘বলবিন্দর সিং ফেমাস হো গ্যায়া’ ছবির অডিও প্রকাশ অনুষ্ঠানে অমিতাভকে এ উপহার দেন মিকা সিং।

অমিতাভ বচ্চনকে এমন উপহার দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিগ বি তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সংগীত প্রকাশনা অনুষ্ঠানে এসেছেন, এ জন্য অমিতাভের কাছে কৃতজ্ঞ৷

আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় ‘গায়ক-নায়ক’ হিসেবে দর্শকের সামনে আসছেন মিকা সিং।

দামী উপহার দেয়ার জন্য বন্ধুবান্ধব থেকে পরিচিত মহলে বেশ সুনাম আছে পাঞ্জাব স্টার মিকা সিংয়ের৷ কিছুদিন আগেই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে একটি হাতঘড়ি উপহার দিয়ে ছিলেন এ গায়ক৷

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ