সাত বছর পর এক সময়ের পর্দা কাঁপানো সেই রেখাকে দেখা যাবে ইন্দ্রা কুমারের নতুন সিনেমা ‘সুপার নানি’ তে। সম্প্রতি সিনেমাটির প্রথম ছবি প্রকাশিত হয়েছে।
ছবিটিতে রেখাকে দেখা গেছে ক্লাসিক হিন্দি সিনেমা ‘মাদার ইন্ডিয়া’ তে লাঙ্গল কাঁধে নার্গিসের সেই আইকনিক ভঙ্গিতে। পার্থক্য কেবল একটাই, ছবিতে লাঙ্গলের বদলে রেখা ধরে আছেন একটি ঘর মোছার ঝাঁড়ু।
২০১০ সালে ‘সাদিয়া’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল রেখাকে। এদিকে ‘বেটা’, ‘দিল’— এর মতো সুপারহিট সিনেমার পরিচালক গত বছরের ‘গ্র্যান্ড মাস্তি’র পর ফিরছেন ‘সুপার নানি’ নিয়ে।
সিনেমায় রেখা ছাড়াও আরও অভিনয় করেছেন শারমান জোশি, রানধির কাপুর, অনুপম খের এবং শোয়েতা কুমার। সিনেমাটি মুক্তি পাবে দিওয়ালির মৌসুমে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: