বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় তারকা সালমান শাহর ৪৩তম জন্মবার্ষিকী আজ। সতীর্থকে ভোলেননি তার বন্ধুরা।
শুক্রবার প্রয়াত এ তারকার স্মরণে বিএফডিসির চত্বরে আয়োজন করা হয়েছে আলোচনা সভার। সেখানে কেক কাটা হবে, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধক জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। সভাপতিত্ব করবেন সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি। অনুষ্ঠানে সংস্কৃতিজগতের বিশিষ্টজন ও সংস্কৃতির পৃষ্ঠপোষকেরা উপস্থিত থাকবেন।
সন্ধ্যায় দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, মেহ্রিন, আগুন, কনা প্রমুখ গান করবেন। এ সময়ের চিত্রতারকারাও অংশ নেবেন অনুষ্ঠানে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: