বিনোদন

জঙ্গি দমনে সংস্কৃতিকর্মীদের আরো বেগবান হওয়ার আহ্বান

সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সংস্কৃতিকর্মীদের চলমান ভূমিকাকে আরো বেগবান করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

শনিবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সম্মেলন-২০১৪ এর উদ্ধোধন অনুষ্ঠানে এ কথা বলেন তারা।

আর সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার ধারা অব্যাহত রাখতে জাতীয় বাজেট পর্যাপ্ত বরাদ্দের দাবি জানান সংস্কৃতিকর্মীরা।

কাউন্সলের আলোচনায় বিভিন্ন আন্দোলনে-সংগ্রাম আর সৃষ্টিশীল কর্মে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অবদানের কথা তুলে ধরেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ/ গোলাম কুদ্দুস।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাঈদীর বিচারের রায়ে অসন্তোষ প্রকাশ করে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে কোনো আপোষ হবে না বলেও সাফ জানিয়ে দেন তারা।

বর্তমান সময়কে সংকটাপন্ন বলে উল্লেখ করে সংস্কৃতিকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বতারা।

গণজাগরণ মঞ্চের বর্তমান কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন কবি ও লেখক সৈয়দ শামসুল হক ও নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

তারা বলেন, সাম্প্রদায়িকতাবিরোধী শক্তিকে সংস্কৃতির শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে।

'আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়' শ্লোগানকে সামনে রেখে শনিবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অষ্টম কাউন্সিল সম্মেলন। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ