বিনোদন

তারকার নগ্ন ছবি আবারো প্রকাশ

ছবি প্রকাশ
ছবি প্রকাশ

এবার রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান, অভিনেত্রী ভ্যানেসা হিউজেনস ও মার্কিন নারী ফুটবলার হোপ সোলোসহ বেশ কয়েকজন তারকার নগ্ন ছবি প্রকাশ করেছে হ্যাকাররা।

পরে ‘ফোরচ্যান’ ও রেডিটে আপলোড করা এসব ছবি অবশ্য দ্রুত সরিয়েও ফেলা হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সসহ শতাধিক তারকার নগ্ন ছবি অনলাইনে প্রকাশ করে হ্যাকাররা। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের ‘আইক্লাউড’ সার্ভার থেকে তারকাদের এসব ছবি হ্যাক করা হয়।

অ্যাপল এ ঘটনাকে ‘উদ্দেশ্যেমূলক আক্রমণ’ হিসেবে অভিহিত করে। তবে আইক্লাউডের সার্ভারে নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকমের ত্রুটি থাকার কথা অস্বীকার করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

বরং তারকারা ব্যক্তিগতভাবে সাইবার আক্রমণের স্বীকার হয়েছে দাবি করে অ্যাপল জানায়, এক্ষেত্রে তারকাদের সহজে অনুমেয় পাসওয়ার্ড ব্যবহারের কারণে হ্যাকাররা তাদের গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে থাকতে পারে।

এছাড়া, অ্যাপলের ছদ্মবেশেও (হ্যাকিংয়ের এ পদ্ধতিটি ‘ফিশিং’ নামে পরিচিত) হ্যাকাররা তারকাদের গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে থাকতে পারে বলে দাবি করে অ্যাপল কর্তৃপক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ