রাজধানীর বনানী মাঠে বুধবার পূজা কমিটি আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো চণ্ডীপূজার। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মহালয়ায় ধ্বনিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আগমনী ঘন্টা। মন্দিরে মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আবাহন করেন ভক্তরা। বুধবার জাতীয় মন্দির ঢাকেশ্বরীসহ রাজধানীর বিভিন্ন মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী মঙ্গলবার ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে পাঁচদিনের শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।
সঙ্গে চলে চণ্ডিপাঠ। মঙ্গলবারের আনুষ্ঠানিকভাবে মহালয়া পালনের পর বুধবার ঢাকেশ্বরীর মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সার্বজনীন পূজা কমিটি।
পুরাণ মতে, পৃথিবী যখন অশুভ শক্তির কাছে পরাজিত। স্বর্গলোক থেকে দেবতারা বিতাড়িত হয়ে ক্ষোভে নিজেদের শরীর থেকে এক ধরনের তেজরশ্মি নির্গত করেন। ওই তেজরশ্মি থেকেই আর্বিভাব ঘটে এক মহাশক্তির। আর এ শক্তিই দেবী দুর্গা। অশুভ শক্তির বিনাশ আর শুভশক্তি প্রতিষ্ঠায় দেবী দুর্গাকে নানাভাবে আবাহন জানানো হয়।
আগামী মঙ্গলবার ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে পাঁচদিনের শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গা নৌকায় আসবেন। অর্থাৎ পৃথিবী হবে শষ্যপূর্ণ।