প্রাণীকূলের শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে বুধবার শুরু হয়েছে দুর্গোৎসবের মহাসপ্তমী। আনন্দময়ী দেবীর বোধনের মধ্যে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব।
দেশের বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ আর আরতির মধ্য দিয়ে সারাদেশের পূজা মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উদযাপন।
দুর্গাপূজায় রাজশাহীর সর্বত্র উৎসবের আমেজ। মুখরিত বর্ণিল আলোকসজ্জা আর ঢাক ঢোলের শব্দে। মন্ডপগুলোতে ভক্ত দর্শনার্থীদের ঢল। রয়েছে কড়া নিরাপত্তা।
এছাড়া ধামরাই, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট, রাজবাড়ি, খুলনা ও নড়াইলসহ সারাদেশে শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজা পালিত হচ্ছে নানা আয়োজনে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: