বিনোদন

পালিত হলো কুমারী পূজা

কুমারী পূজা
কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বৃহস্পতিবার দেবী বন্দনার পাশাপাশি বিপুল আড়ম্বরে হয়ে গেলো কুমারী পুজা। ঢাকার রামকৃষ্ণ মিশন মঠ বরাবরের মতো এবারও কুমারী পুজার আয়োজন করে।

এ উপলক্ষ্যে ঢল নেমেছিল ভক্ত,পূজারী ও দর্শনার্থীদের। সনাতন ধর্ম মতে, মা' ই মহাশক্তির আধার। আর পৃথিবীর সবকিছুই মায়ের হাতে। তাই অষ্টমী তিথিতে কুমারী বালিকাকে পবিত্র মেনে, দেবীর আসনে বসিয়ে তাকে মাতৃরূপে পুজা করা হয়।

সনাতন ধর্মালম্বীদের মতে মা বা মাতা আদ্যাশক্তি অথবা মহাশক্তির অধিকারী। তাদের বিশ্বাস অষ্টমী তিথিতে প্রতিটি নারীর মাঝেই মা দুর্গা প্রস্ফুটিত হোন। আর তাই মায়ের রূপে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাকে পবিত্র মেনে, দেবীর আসনে বসিয়ে মাতৃরূপে পুজা করা হয়। হিন্দুপুরাণ অনুযায়ী, মাতৃজ্ঞানে কুমারী দেবীকে ষোলটি নামে ডাকা হয়ে থাকে। এবার দুর্গা রূপে কুমারী পূজিত হলেন ‘যামিনী’ নামে।

ইতিহাস থেকে জানা যায়, ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ কোলকাতায় রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা করেন। যা এখনো চলছে। বিশ্বের সকল দেশের মতো বাংলাদেশের রামকৃষ্ণ মিশন মঠ নানা আনুষ্ঠানিকতা মেনে কুমারী পূজার আয়োজন করে।

নিয়ম অনুযায়ী ১৫টি উপকরণ দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। ৪০ মিনিটের পুজা শেষে ভক্তদের অঞ্জলি দেয়া হয়। এ অঞ্জলির মাধ্যমেই দেবী দুর্গার কাছে ভক্তদের সকল চাওয়া-পাওয়া।

এদিকে, শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী তিথিতে বিভিন্ন মন্ডপে মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার রাজধানীতে ২শ ২১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ