বিনোদন

ঈদের ৪র্থ দিনে দেশ টিভি অনুষ্ঠানমালা

৯ অক্টোবর, ২০১৪

দেশ টিভি অনুষ্ঠান
দেশ টিভি অনুষ্ঠান

মিউজিক্যাল লাইভ এতো সুর এতো গান (সরাসরি) বেলা ৩:০০

শিল্পী: বাদশাহ বুলবুল ও দীনাত জাহান মুন্নী

ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ এতো সুর এতো গান। সাতদিনের এই আয়োজনে শিল্পীরা গাইবেন বাংলা গানের কালজয়ী সব গায়কদের হৃদয় ছুঁয়ে যাওয়া গানগুলো। আর গানের ফাঁকে ফাঁকে আড্ডায় তাদের কাছ থেকে শোনা যাবে চিরস্মরণীয় গান গুলো নিয়ে নানান রঙ্গিন গল্প।

এতো সুর এতো গান গানের ৪র্থ দিনের আয়োজনে উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী বাদশাহ বুলবুল ও দীনাত জাহান মুন্নী। তারা গাইবেন বাংলা গানের কিংবদন্তী দুই শিল্পী মো: আবদুল জব্বার এবং শাহনাজ রহমতুল্লাহ-এর সাড়া জাগানো গানগুলো।

এ গানগুলো নিয়ে দর্শকদের বিশেষ কোন তথ্য জানা থাকলে অথবা গানগুলো নিয়ে তাদের জীবনে বিশেষ কোন স্মৃতি বা অভিজ্ঞতা থাকলে তা ফোনে শেয়ার করতে পারবেন। ফোন নম্বরগুলো হচ্ছে ৮৩৩২৫০৯ ও ৮৩৩২৭৫৪।

ঈদের সাত দিনের ধারাবাহিক নাটক (ফিল্মি বাড়ি)

দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের ৭ দিন সন্ধ্যা ৬টায়।

পরিচালনা: ফয়সাল রাজিব (০১৯১২২২৪৪৪৪)

অভিনয়: জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, প্রসুন আজাদ, অবিদ রেহান, রাজীব সালেহীন, দুখু সুমন, মার্শাল আরো অনেকে।

ঢাকা শহরে কিবরিয়া সাহেবের চারতলা বাড়ি। দুই ইউনিটের। দুতলার ফ্ল্যাটে তিনি থাকেন। স্ত্রী সাদিয়া এবং একমাত্র মেয়ে রানী। গ্রাম সম্পর্কের এক আশ্রিতা পারুল এ বাড়িতেই থাকে। বাড়ির কেয়ারটেকার কাম ম্যানেজার কাম বাজারসরদার কাম দারোয়ান মজনু। বাড়ির প্রতিটি সদস্যের মধ্যে ফিল্মি আচরণ অত্যন্ত প্রকট। প্রত্যেকের সংলাপ আচরণ অভিব্যাক্তিতে ফিল্মি অনুকরণ। যৌবনে স্বমী স্ত্রী দুজনেরই চলচ্চিত্রের প্রতি ঝোক ছিলো। তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। কাজেই একমাত্র মেয়েটিকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। রানী ফিল্মের নামকরা নায়িকা হবে। মেয়েকে নায়িকা বানাবার জন্যে তাদের প্রাণান্তকর চেষ্টা। তাদের নানারকম স্বপ্ন। কিন্তু অনেক চেষ্টা করেও তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না। অগত্য তারা ঠিক করে তাদের বাড়ির প্রতিটিা ফ্ল্যাটে শুধু ফিল্মের লোকজনকে ভাড়া দেবে। স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে দ্যায়, চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্যে সহজ শর্তে বাড়ি ভাড়া। সেই বিজ্ঞাপনে সাড়া দিয়েই, ভাড়াটিয়া হিসেবে বাড়িতে এসে ওঠে মেকাপম্যান সাজু, নৃত্য পরিচালক লাল্টু, ফাইটার লায়ন, প্লে-ব্যাক সিঙ্গার আমির জাহাঙ্গীর, ফ্যাশন ডিজাইনার উলালা, ক্যামেরাম্যান ডাবলু, পরিচালক ইএ (ইদ্রিস আলি), স্ক্রীপ্ট রাইটার আলাউল।

এই সব চরিত্রের রসে বাড়িটা যখন পুরুপুরি একটা ফিল্মি বাড়ি হয়ে ওঠে, কিবরিয়া সাহেব মেয়ে রাণীকে নিযে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। ভাড়িটিয়াদের সাহচর্যে নায়িকা হিসেবে রাণী প্রস্তুত। তার নতুন নাম করনও হয়। কিন্তু দরকার নতুন একজন নায়ক।

গ্রাম থেকে ভাগ্যের অনুসন্ধ্যানে শহরে আসে যুবক রতন। মজনুর সঙ্গে তার হঠাৎ পরিচয়। মজনুই তাকে এই বাড়িতে নিয়ে আসে। নায়ক হিসেবে রানীর তাকে পছন্দ হয়ে যায়। রতনের নামকরণ হয় রাকিব খান। শহরে টিকে থাকতে রতন এই বাড়িতে রাকিব খানের ভূমিকায় অবতীর্ন হয়।

ফিল্মি চরিত্রগুলোর হাস্যরস আর নানা ঘটনায় গল্প যখন এগুতে থাকে। রতনের হঠাৎ একটা চাকরী হয়ে গেলে রতন চলে যেতে চায়। ততদিনে রানী রতনের প্রেমে পড়ে গ্যাছে। রতনেরও কোন আপত্তি নেই কিন্তু রতনের মা কিছুতেই নায়িকা বউকে মেনে নেবে না। একদিকে রানীর বাবা মার স্বপ্ন। অন্যদিকে রতনের প্রেম। অগত্যা রানী রতনের সঙ্গে বাড়ি ছাড়ে প্রেমের টানে।

ঈদের বিশেষ নাটক: সুরে বেসুরে

রাত ৭টা ৪৫ মিনিট

রচনা: রিয়াদ।

পরিচালনা: দীপংকর দ্বীপন।

অভিনয়: নাদিয়া, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

মাসুমের বিয়ে ঠিক হয়েছে কিন্তু মেয়েটাকে এখনো দেখেনি মাসুম। মেয়ের নাম বাঁশরী। মেয়ের ছবি দেখেই সে মুগ্ধ হয়েছে তাই আর দেখার চিন্তা করেনি। কিন্তু বিয়ের রাতে একটা দুর্ঘটনা ঘটে যায়। মাসুম দেখে তার বউ বাঁশরীর কণ্ঠ বেটাছেলের মত। খুব চুপসে যায় মাসুম, সবকিছু ছেড়ে পালাতে ইচ্ছে করে তার। বেটাছেলের কণ্ঠওয়ালা এই বউ কে নিয়ে মাসুম মহাবিপদে পড়ে গেল। রাতবিরাতে সে বিকৃত ধরনের আওয়াজ শোনে। লজ্জায় বউকে নিয়ে কোথাও যেতে পারেনা সে। অফিসের কলিগরাও মাসুমকে খ্যাপায় বউকে দেখায়নি বলে। এরমধ্যে একটা ঘটনা ঘটে যায়। অফিস থেকে মাসুমের বাসায় ফোন করা হলে মাসুমের বউ ফোন রিসিভ কওে জানায় সে মাসুমের বউ। আর এতেই অফিসে সবাই মনে কওে মাসুম একটা বেটাছেলেকে বিয়ে করেছে। একমাত্র মাসুমের বস ছাড়া সবাই কানাঘুষা করতে থাকে। বস কানাঘুষা না করার কারন তার নিজেরই মেয়ের চেয়েও ছেলেদেও প্রতি আগ্র বেশি। এরমধ্যে রোখসানা নামের একটা মেয়ের সাথে ফোনে কথা বলা শুরু হয় মাসুমের। মাসুম তার দু:খের কথা শেয়ার করে রোখসানার সাথে। মাসুম রোখসানাকে নিয়ে ভাবতে থাকে।

এদিকে, বাঁশরীর আচরনও সন্দেহজনক মনে হয় মাসুমের। মাসুম বাসায় না থাকলে বাঁশরী পুরাণ ঢাকায় কার সাথে যেন দেখা করতে যায়। মাসুম খোঁজ নিয়ে দেখে এক ব্যালেলরের সাথে দেখা করতে যায় বাঁশরী। সবমিলিয়ে মাসুম বাঁশরীর সাথে ঝগড়া বাঁধিয়ে বসে একদিন। প্রচন্ড রাগারাগীতে অনেক কু-কথা বলে ফেলে মাসুম। এরপরদিন সকালে রোখসানার কণ্ঠ শুনে ঘুম ভাঙ্গে মাসুমের। সে উঠে দেখে তার পাশে বসে আছে বাঁশরী। তার বুঝতে বাকি থাকেনা আসলে বাঁশরীই রোখসানা। সে জানতে পাওে বাঁশরী তার মামার কাছে এই বিভিন্ন কণ্ঠে কথা বলা শিখেছিল। বাঁশরীর মামা সার্কাসের দলের লোক ছিল। মাসুম বাঁশরীর ফাঁদে পা দিয়ে বুঝিয়ে দিয়েছে বউয়ের প্রতি তার ভালোবাসা দুর্বল। সে হেরে গেছে। বাঁশরীকে অনেক বুঝিয়েও রাখতে পারেনা সে। বাঁশরী মাসুমকে ছেড়ে বাপের বাড়িতে চলে যায়। এদিকে মাসুম অফিস ছেড়ে দেয়। বাড়িতে বসে থাকে। সারাদিন বাঁশরীর কথা ভাবে। একসময় প্রচন্ড অসুস্থ হয়ে যায় মাসুম। মেষ দৃশ্যে দেখা যায় একটা ফোন আসে মাসুমের।

একটা পিচ্চি মেয়ে ফোন কওে মাসুমকে বলে, ‘তুমি এতো বোকা কেন? এভাবে কাজকর্ম ফেলে কেউ বাড়িতে বসে থাকে?’ মাসুম অবাক হয়ে জানতে চায়, ‘তুমি কে?’ পিচ্চি মেয়েটা বলে, ‘আমি তোমার মেয়ে! আমি আম্মুর পেট থেকে কথা বলছি।’ ফোনের ওপাশ থেকে হেসে ওঠে বাঁশরী।

ঈদের বিশেষ অনুষ্ঠান: ফেস টু ফেস: অনন্ত জলিল

রাত ৯:০০

বাংলা চলচ্চিত্রের অসম্ভবকে সম্ভবকারী নায়ক অনন্ত জলিল এই প্রথম এক ভিন্নরূপে আবির্ভুত হচ্ছেন ছোট পর্দায়। দেশ টিভিতে এবারের ঈদে থাকছে ৭ দিনের বিশেষ আয়োজন ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল”, এ অনুষ্ঠানে উপস্থাপকের ভুমিকায় অবতীর্ণ হচ্ছেন অনন্ত জলিল। এ্যাকশন-রোমান্টিকধর্মী এযাবত মুক্তি পাওয়া ছয়টি চলচ্চিত্রের মাধ্যমে সারা দেশে আলোচনার শীর্ষে আছেন তিনি। বস্তুত চলচ্চিত্রের নিয়মিত দর্শক, ‘অনিয়মিত দর্শক’, সাংবাদিকসহ সকল মহলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন অনন্ত জলিল। তার অভিনয় এবং নির্মানশৈলী বাংলা চলচ্চিত্রে যোগ করেঝে এক নতুন মাত্রা এবং বিস্ময়কর প্রযুক্তির ব্যবহারে তার প্রতিটি চলচ্চিত্র হয়ে উঠেছে মনোমুগ্ধকর এবং আলোচিত।

এ বহুল জনপ্রিয় অভিনেতার উপস্থাপনায় নিয়ে দেশ টিভি নির্মান করেছে ভিন্নধর্মী আয়োজন ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল”। এ অনুষ্ঠানে উপস্থাপকের ভুমিকায় অনন্ত আলাপচারিতায় মেতে উঠবেন দেশের বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ব্যাক্তিত্বদের সাথে। এর মাঝে রয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, লেখক, বুদ্ধিজীবি প্রমুখ।

চিত্রনায়ক অনন্ত জলিল-এর উপস্থাপনায় ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল” প্রচারিত হবে ঈদের ৭ দিন, অর্থ্যৎ ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর, শুধুমাত্র দেশ টিভিতে।

মিউজিক্যাল লাইভ: কল-এর গান (রাত ১০:০০)

ভিনদেশী তারা

শিল্পী: চন্দ্রবিন্দু (ভারতীয় ব্যান্ড)।

বাংলা গানে কথ্যভাষা প্রয়োগ এবং ভিন্ন রস প্রকাশে নতুন মাত্রাযোগকারী ব্যান্ড চন্দ্রবিন্দু। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক শ্রোতাপ্রিয় এই ব্যান্ডটি। ২০১০ এ দেশ টিভির আমন্ত্রণে এপার বাংলায় প্রথম পরিবেশনা, এরপর কেটে গেছে চার বছর। চার বছর পর আবার দেশ টিভির উদ্যোগেই গান শোনাতে আসছে চন্দ্রবিন্দু।

১৯৯৭ থেকে শুরু করে এ পর্যন্ত ১১টি এ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ডটি। চন্দ্রিল, উপল এবং অনিন্দ্যের লেখা চমৎকার সব লিরিককে উল্লেখযোগ্য বোদ্ধামহল বাংলা গানে বৈপ্লবিক সংযোজন হিসেবে আখ্যায়িত করেছেন। অনিন্দ্য এবং উপলের মনোমুগ্ধকর কন্ঠে যা হয়ে ওঠে সুমধুর। বাংলাগানে চন্দ্রবিন্দু নিজেই যেন এক ভিনদেশী তারা, যারা স্বযতেœ তুলে আনে মধ্যবিত্ত ভিরু প্রেম, কিংবা শৈশবের ঘুম ঘুম ক্লাসরুম। আদরের নৌকায় সুর নিয়ে চন্দ্রবিন্দু তাই গান ভালোবেসে গায় বিকেল বেলায়।

এবারের ঈদে দেশ টিভির বিশেষ কল-এর গানে আসছে জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। তানিয়া হোসেন-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ১০টায়। দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নাম্বারে ফোন করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ