মিউজিক্যাল লাইভ এতো সুর এতো গান (সরাসরি) বেলা ৩:০০
শিল্পী: আতিক হাসান ও রিজিয়া পারভীন।
ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ এতো সুর এতো গান। সাতদিনের এই আয়োজনে শিল্পীরা গাইবেন বাংলা গানের কালজয়ী সব গায়কদের হৃদয় ছুঁয়ে যাওয়া গানগুলো। আর গানের ফাঁকে ফাঁকে আড্ডায় তাদের কাছ থেকে শোনা যাবে চিরস্মরণীয় গান গুলো নিয়ে নানান রঙ্গিন গল্প।
এতো সুর এতো গান গানের ৫ম দিনের আয়োজনে উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী আতিক হাসান ও রিজিয়া পারভীন। তারা গাইবেন বাংলা গানের কিংবদন্তী দুই শিল্পী কিশোর কুমার এবং লতা মুঙ্গেশকর-এর সাড়া জাগানো গানগুলো। এ গানগুলো নিয়ে দর্শকদের বিশেষ কোন তথ্য জানা থাকলে অথবা গানগুলো নিয়ে তাদের জীবনে বিশেষ কোন স্মৃতি বা অভিজ্ঞতা থাকলে তা ফোনে শেয়ার করতে পারবেন।
ফোন নম্বরগুলো হচ্ছে ৮৩৩২৫০৯ ও ৮৩৩২৭৫৪। দেবলীনা সুর-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বেলা ৩টায়।
ঈদের সাত দিনের ধারাবাহিক নাটক (ফিল্মি বাড়ি)
দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের ৭ দিন সন্ধ্যা ৬টায়।
পরিচালনা: ফয়সাল রাজিব (০১৯১২২২৪৪৪৪)
অভিনয়: জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, প্রসুন আজাদ, অবিদ রেহান, রাজীব সালেহীন, দুখু সুমন, মার্শাল আরো অনেকে।
ঢাকা শহরে কিবরিয়া সাহেবের চারতলা বাড়ি। দুই ইউনিটের। দুতলার ফ্ল্যাটে তিনি থাকেন। স্ত্রী সাদিয়া এবং একমাত্র মেয়ে রানী। গ্রাম সম্পর্কের এক আশ্রিতা পারুল এ বাড়িতেই থাকে। বাড়ির কেয়ারটেকার কাম ম্যানেজার কাম বাজারসরদার কাম দারোয়ান মজনু। বাড়ির প্রতিটি সদস্যের মধ্যে ফিল্মি আচরণ অত্যন্ত প্রকট। প্রত্যেকের সংলাপ আচরণ অভিব্যাক্তিতে ফিল্মি অনুকরণ। যৌবনে স্বমী স্ত্রী দুজনেরই চলচ্চিত্রের প্রতি ঝোক ছিলো। তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। কাজেই একমাত্র মেয়েটিকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। রানী ফিল্মের নামকরা নায়িকা হবে। মেয়েকে নায়িকা বানাবার জন্যে তাদের প্রাণান্তকর চেষ্টা। তাদের নানারকম স্বপ্ন। কিন্তু অনেক চেষ্টা করেও তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না। অগত্য তারা ঠিক করে তাদের বাড়ির প্রতিটিা ফ্ল্যাটে শুধু ফিল্মের লোকজনকে ভাড়া দেবে। স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে দ্যায়, চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্যে সহজ শর্তে বাড়ি ভাড়া। সেই বিজ্ঞাপনে সাড়া দিয়েই, ভাড়াটিয়া হিসেবে বাড়িতে এসে ওঠে মেকাপম্যান সাজু, নৃত্য পরিচালক লাল্টু, ফাইটার লায়ন, প্লে-ব্যাক সিঙ্গার আমির জাহাঙ্গীর, ফ্যাশন ডিজাইনার উলালা, ক্যামেরাম্যান ডাবলু, পরিচালক ইএ (ইদ্রিস আলি), স্ক্রীপ্ট রাইটার আলাউল।
এই সব চরিত্রের রসে বাড়িটা যখন পুরুপুরি একটা ফিল্মি বাড়ি হয়ে ওঠে, কিবরিয়া সাহেব মেয়ে রাণীকে নিযে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। ভাড়িটিয়াদের সাহচর্যে নায়িকা হিসেবে রাণী প্রস্তুত। তার নতুন নাম করনও হয়। কিন্তু দরকার নতুন একজন নায়ক।
গ্রাম থেকে ভাগ্যের অনুসন্ধ্যানে শহরে আসে যুবক রতন। মজনুর সঙ্গে তার হঠাৎ পরিচয়। মজনুই তাকে এই বাড়িতে নিয়ে আসে। নায়ক হিসেবে রানীর তাকে পছন্দ হয়ে যায়। রতনের নামকরণ হয় রাকিব খান। শহরে টিকে থাকতে রতন এই বাড়িতে রাকিব খানের ভূমিকায় অবতীর্ন হয়।
ফিল্মি চরিত্রগুলোর হাস্যরস আর নানা ঘটনায় গল্প যখন এগুতে থাকে। রতনের হঠাৎ একটা চাকরী হয়ে গেলে রতন চলে যেতে চায়। ততদিনে রানী রতনের প্রেমে পড়ে গ্যাছে। রতনেরও কোন আপত্তি নেই কিন্তু রতনের মা কিছুতেই নায়িকা বউকে মেনে নেবে না। একদিকে রানীর বাবা মার স্বপ্ন। অন্যদিকে রতনের প্রেম। অগত্যা রানী রতনের সঙ্গে বাড়ি ছাড়ে প্রেমের টানে।
ঈদের বিশেষ নাটক: শুটকি কিনলে নাটক ফ্রি (৭টা ৪৫ মিনিট)
রচনা: রাসেল চৌধুরী
পরিচালনা: রাজীব চৌধুরী
অভিনয়: আব্দুল্লাহ রানা, স্বাগতা, শ্যামল, রাজীব সালেহীন
শুটকি ব্যবসায়ী কুতুব আলীর শখ হল সে নাটক প্রেডিউস করবে। সে এফডিসির প্রোডাকশন ম্যানেজার জালের স্মরনাপন্ন হলে জালাল তাকে নাটক বানানোর পুরো প্রসেস দেখিয়ে দিল। জালাল কুতুবকে প্রথমেই নিয়ে গেল হাটে, যেখানে ডিরেক্টও পাওয়া যাবে। এই হাট ছবির হাট সেখান থেকে বেছে বেছে স্বপ্নবিলাসী ডিরেক্টর সৌম্য হাসানকে পছন্দ করল কুতুব আলী। ডিরেক্টও পাওয়া গেছে এবার দরকার স্ক্রিপ্ট। কুতুব ডিরেক্টও সৌম্যকে নিয়ে হাজির হল আজীজ মার্কেটে। সেখানে দেশী বিদেশী হাজার রকম স্ক্রিপ্টের মধ্য থেকে নায়িকার বৃষ্টিতে ভেজার দৃশ্য অঅছে এইরকম একটি স্ক্রিপ্ট পছন্দ করা হল। নিয়ম অনুসারে যে টাকা দিয়ে স্ক্রিপ্ট কিনবে মুল গল্পে তার নামই দেয়া থাকবে। সেই মোতাবেক কুতুব গল্পের রাইটার। এখন প্রয়োজন একজন নায়িকা। জালালের বুদ্ধিতে কুতুব সিনেমার সেকেন্ড গ্রেডের মেয়েকে নাটকের নায়িকা হিসেবে নিয়ে নেয়। নায়ক কুতুব নিজেই।
এবার শুটিং করার পালা। শুটিংয়ে বাধে বিপত্তি। প্রেডাকশন ম্যানেজার যে বাড়ি ভাড়া নিয়েছিল শুটিংয়ের জ্যন সেটা আসলে ফ্রিতে নিয়েছিল। কিন্তু কুতুব প্রোডাকশন ম্যানেজারকে টাকা দিয়েছিল ঠিকই। আরো বিপত্তি, নায়িকা পুকুরের পানিতে ভিজতে চাচ্ছেনা, তার প্রয়োজন মিনারেল ওয়াটার। সবকিছুতেই কুতুবের পকেট ফাঁকা করেছে জালাল আর তার স্গংীরা। এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে কুতুব ডিরেক্টর ও রাইটারকে শুটিঙ স্পট থেকে বের কওে দিয়ে নিজেই ডিরেক্টও হয়ে যায়। অনেক কষ্টে শেষ হয় নাটকের শুটিং। এডিটিংয়েও নানা রকম ফাপর সত্তেও নাটকটি শেষ করতে পারে কুতুব। তারপর জমা দেয় বিভিন্ন টিভি চ্যানেলে। একটা টিভি থেকে ডাক ও পেয়ে যায় কুতুব। কিন্তু সেখানে টিভি চ্যানেলের প্রিভিউ কমিটির লোকজন কুতুবের এই নাটক নিয়ে হাসাহাসি কওে রীতিমত অপমান করে তাকে। তারা জানায় কুতুবের এই নাটক জাদুঘওে থাকা উচিত। অপমানিত হয়ে চলে যায় কুতুব। এরপর দেখা যায় কাওরান বাজারে শুটকির দোকানে বিজ্ঞাপন টাঙিয়েছে কুতুব। বিজ্ঞাপনে লেখা, ‘শুটকি কিনলে নাটক ফ্রি!’
ঈদের বিশেষ অনুষ্ঠান: ফেস টু ফেস: অনন্ত জলিল (রাত ৯:০০)
বাংলা চলচ্চিত্রের অসম্ভবকে সম্ভবকারী নায়ক অনন্ত জলিল এই প্রথম এক ভিন্নরূপে আবির্ভুত হচ্ছেন ছোট পর্দায়। দেশ টিভিতে এবারের ঈদে থাকছে ৭ দিনের বিশেষ আয়োজন ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল”, এ অনুষ্ঠানে উপস্থাপকের ভুমিকায় অবতীর্ণ হচ্ছেন অনন্ত জলিল। এ্যাকশন-রোমান্টিকধর্মী এযাবত মুক্তি পাওয়া ছয়টি চলচ্চিত্রের মাধ্যমে সারা দেশে আলোচনার শীর্ষে আছেন তিনি। বস্তুত চলচ্চিত্রের নিয়মিত দর্শক, ‘অনিয়মিত দর্শক’, সাংবাদিকসহ সকল মহলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন অনন্ত জলিল। তার অভিনয় এবং নির্মানশৈলী বাংলা চলচ্চিত্রে যোগ করেঝে এক নতুন মাত্রা এবং বিস্ময়কর প্রযুক্তির ব্যবহারে তার প্রতিটি চলচ্চিত্র হয়ে উঠেছে মনোমুগ্ধকর এবং আলোচিত।
এ বহুল জনপ্রিয় অভিনেতার উপস্থাপনায় নিয়ে দেশ টিভি নির্মান করেছে ভিন্নধর্মী আয়োজন ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল”। এ অনুষ্ঠানে উপস্থাপকের ভুমিকায় অনন্ত আলাপচারিতায় মেতে উঠবেন দেশের বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ব্যাক্তিত্বদের সাথে। এর মাঝে রয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, লেখক, বুদ্ধিজীবি প্রমুখ। চিত্রনায়ক অনন্ত জলিল-এর উপস্থাপনায় ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল” প্রচারিত হবে ঈদের ৭ দিন, অর্থ্যৎ ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর প্রতিরাত ৯টায়, শুধুমাত্র দেশ টিভিতে।
মিউজিক্যাল লাইভ: কল-এর গান (রাত ১০:০০)
শিল্পী: এলিটা, আলিফ, জন ও অমি।
দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং দর্শকদের সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠান কল-এর গান। ঈদের বিশেষ কল-এর গানে আসছেন বাংলাদেশের রক এবং ওয়েস্টার্ন মিউজিকে নতুন প্রজন্মের অন্যতম প্রিয়মুখ এলিটা, আলিফ, জন ও অমি। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের ৫ম দিন রাত ১০টায়।
তানিয়া হোসেন-এর উপস্থাপনায় এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নাম্বারে ফোন করে।