বিনোদন

ঈদের ৬ষ্ঠ দিনে দেশ টিভি অনুষ্ঠানমালা

১১ অক্টোবর, ২০১৪

দেশ টিভি অনুষ্ঠান
দেশ টিভি অনুষ্ঠান

মিউজিক্যাল লাইভ এতো সুর এতো গান (সরাসরি) বেলা ৩:০০

শিল্পী: সাব্বির ও শাহনাজ স্বীকৃতি

ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ এতো সুর এতো গান। সাতদিনের এই আয়োজনে শিল্পীরা গাইবেন বাংলা গানের কালজয়ী সব গায়কদের হৃদয় ছুঁয়ে যাওয়া গানগুলো। আর গানের ফাঁকে ফাঁকে আড্ডায় তাদের কাছ থেকে শোনা যাবে চিরস্মরণীয় গান গুলো নিয়ে নানান রঙ্গিন গল্প।

এতো সুর এতো গান গানের ৬ষ্ঠ দিনের আয়োজনে উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী সাব্বির ও শাহনাজ স্বীকৃতি। তারা গাইবেন বাংলা গানের কিংবদন্তী দুই শিল্পী মাহমুদুন নবী এবং সাবিনা ইয়াসমিন-এর সাড়া জাগানো গানগুলো। এ গানগুলো নিয়ে দর্শকদের বিশেষ কোন তথ্য জানা থাকলে অথবা গানগুলো নিয়ে তাদের জীবনে বিশেষ কোন স্মৃতি বা অভিজ্ঞতা থাকলে তা ফোনে শেয়ার করতে পারবেন।

ফোন নম্বরগুলো হচ্ছে ৮৩৩২৫০৯ ও ৮৩৩২৭৫৪।

ঈদের সাত দিনের ধারাবাহিক নাটক (ফিল্মি বাড়ি)

দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের ৭ দিন সন্ধ্যা ৬টায়

পরিচালনা: ফয়সাল রাজিব (০১৯১২২২৪৪৪৪)

অভিনয়: জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, প্রসুন আজাদ, অবিদ রেহান, রাজীব সালেহীন, দুখু সুমন, মার্শাল আরো অনেকে।

ঢাকা শহরে কিবরিয়া সাহেবের চারতলা বাড়ি। দুই ইউনিটের। দুতলার ফ্ল্যাটে তিনি থাকেন। স্ত্রী সাদিয়া এবং একমাত্র মেয়ে রানী। গ্রাম সম্পর্কের এক আশ্রিতা পারুল এ বাড়িতেই থাকে। বাড়ির কেয়ারটেকার কাম ম্যানেজার কাম বাজারসরদার কাম দারোয়ান মজনু। বাড়ির প্রতিটি সদস্যের মধ্যে ফিল্মি আচরণ অত্যন্ত প্রকট। প্রত্যেকের সংলাপ আচরণ অভিব্যাক্তিতে ফিল্মি অনুকরণ। যৌবনে স্বমী স্ত্রী দুজনেরই চলচ্চিত্রের প্রতি ঝোক ছিলো। তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। কাজেই একমাত্র মেয়েটিকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। রানী ফিল্মের নামকরা নায়িকা হবে। মেয়েকে নায়িকা বানাবার জন্যে তাদের প্রাণান্তকর চেষ্টা। তাদের নানারকম স্বপ্ন। কিন্তু অনেক চেষ্টা করেও তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না। অগত্য তারা ঠিক করে তাদের বাড়ির প্রতিটিা ফ্ল্যাটে শুধু ফিল্মের লোকজনকে ভাড়া দেবে। স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে দ্যায়, চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্যে সহজ শর্তে বাড়ি ভাড়া। সেই বিজ্ঞাপনে সাড়া দিয়েই, ভাড়াটিয়া হিসেবে বাড়িতে এসে ওঠে মেকাপম্যান সাজু, নৃত্য পরিচালক লাল্টু, ফাইটার লায়ন, প্লে-ব্যাক সিঙ্গার আমির জাহাঙ্গীর, ফ্যাশন ডিজাইনার উলালা, ক্যামেরাম্যান ডাবলু, পরিচালক ইএ (ইদ্রিস আলি), স্ক্রীপ্ট রাইটার আলাউল।

এই সব চরিত্রের রসে বাড়িটা যখন পুরুপুরি একটা ফিল্মি বাড়ি হয়ে ওঠে, কিবরিয়া সাহেব মেয়ে রাণীকে নিযে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। ভাড়িটিয়াদের সাহচর্যে নায়িকা হিসেবে রাণী প্রস্তুত। তার নতুন নাম করনও হয়। কিন্তু দরকার নতুন একজন নায়ক।

গ্রাম থেকে ভাগ্যের অনুসন্ধ্যানে শহরে আসে যুবক রতন। মজনুর সঙ্গে তার হঠাৎ পরিচয়। মজনুই তাকে এই বাড়িতে নিয়ে আসে। নায়ক হিসেবে রানীর তাকে পছন্দ হয়ে যায়। রতনের নামকরণ হয় রাকিব খান। শহরে টিকে থাকতে রতন এই বাড়িতে রাকিব খানের ভূমিকায় অবতীর্ন হয়।

ফিল্মি চরিত্রগুলোর হাস্যরস আর নানা ঘটনায় গল্প যখন এগুতে থাকে। রতনের হঠাৎ একটা চাকরী হয়ে গেলে রতন চলে যেতে চায়। ততদিনে রানী রতনের প্রেমে পড়ে গ্যাছে। রতনেরও কোন আপত্তি নেই কিন্তু রতনের মা কিছুতেই নায়িকা বউকে মেনে নেবে না। একদিকে রানীর বাবা মার স্বপ্ন। অন্যদিকে রতনের প্রেম। অগত্যা রানী রতনের সঙ্গে বাড়ি ছাড়ে প্রেমের টানে।

ঈদের বিশেষ নাটক: সারপ্রাইজ (৭টা ৪৫ মিনিট)

রচনা: মারুফ রেহমান

পরিচালনা: গোলাম মুক্তাদির

অভিনয়ে: মামনুর রশিদ, দিনার, বিজরী বরকতউল্লাহ প্রমুখ

ব্যাবসায়ি ইকবাল করিব সকাল বেলা দুই লক্ষ টাকা ক্যাশ তুলেছেন। তিনি সাধারনত ক্যাশ টাকা তোলেন না। এই টাকা তুলে তিনি কোটের পকেটে রাখেন। টাকা তোলার সময় ব্যাংকে তার ব্যাগ হাতে দাঁড়িয়েছিল ড্রাইভার মাসুম। এই মাসুম তার গাড়ির ড্রাইভার এবং ব্যক্তিগত পিয়ন হিসেবে তার অফিস রুমের বাইরে বসে। ইকবাল যখন অফিস রুমে বসে কফি চায় তখন মাসুম বিষ মেশানো কফির মগ এনে ইকবালের সামনে রাখে। মাসুমের দেড় লক্ষ টাকার খুব দরকার। তার প্লান, ইকবাল বিষ মেশান কফি খেয়ে মারা গেলে কোটের পকেট থেকে টাকাটা নিয়ে পালাবে।

কিন্তু ইকবাল কফির মগ সামনে নিয়ে মাসুমের সাথে নানান গল্প করে। তার ব্যক্তিগত জীবনের কিছু গল্প। ইকবাল মানুষের বিস্মিত চোখ দেখে আনন্দ পায়। তার প্রেমিকা স্নেহা সার্প্রাইজ পেতে ভালবাসে। স্নেহার জন্য সব সময় সার্প্রাইজ দেবার আইডিয়া ভাবতে হয়। এতে করে আশে পাশের অন্য সবাইকেও সে সার্প্রাইজ দেয়ার চেষ্টা করে।

স্নেহাকে সার্প্রাইজড করার নানান গল্প সে মাসুমের সাথে শেয়ার করতে থাকে। গল্পের ফাকে ফাকে কয়েকবারই সে কফির মগ মুখের কাছে নেবে। কিন্তু প্রতিবার কফির মগ মুখের কাছে নেবার সময়ে হয় ফোন আসে, নয়তো রুমে কেউ ঢোকে। এই করে কফিতে আর তার চুমুক দেয়া হয় না। গল্পের শেষে ইকবাল মাসুমকে বলে, সে মাসুমের টাকার প্রয়োজনের কথা জানতে পেরেছে। তার জন্যই এই দুই লক্ষ টাকা তুলেছে। টাকাটা ক্যাশ হাতে পেয়ে মাসুম সার্প্রাইজড হবে, আর মাসুমের বিষ্মিত চোখ দেখে ইকবাল আনন্দ পাবে তাই এমন গল্প করা।

ওদিকে টাকা হাতে পাবার পর মাসুমের হৃদয়ে রক্ত ক্ষরন শুরু হয়। স্যার যদি এখন কফির মগে চুমুক দেন তাহলে সারাজিবন নিজেকে ক্ষমা করতে পারবে না। ইকবাল কি কফির মগে চুমুক দেবে?! নাটকের শেষে না দেখে বিষয়টা জানা যাবে না। ইকবালের জীবনের যে সব ঘটনা মাসুমকে বলবে সেই গুলোরই ফ্লাস ব্যাক দেখানো হবে।

ঈদের বিশেষ অনুষ্ঠান

ফেস টু ফেস: অনন্ত জলিল (রাত ৯:০০)

বাংলা চলচ্চিত্রের অসম্ভবকে সম্ভবকারী নায়ক অনন্ত জলিল এই প্রথম এক ভিন্নরূপে আবির্ভুত হচ্ছেন ছোট পর্দায়। দেশ টিভিতে এবারের ঈদে থাকছে ৭ দিনের বিশেষ আয়োজন ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল”, এ অনুষ্ঠানে উপস্থাপকের ভুমিকায় অবতীর্ণ হচ্ছেন অনন্ত জলিল। এ্যাকশন-রোমান্টিকধর্মী এযাবত মুক্তি পাওয়া ছয়টি চলচ্চিত্রের মাধ্যমে সারা দেশে আলোচনার শীর্ষে আছেন তিনি। বস্তুত চলচ্চিত্রের নিয়মিত দর্শক, ‘অনিয়মিত দর্শক’, সাংবাদিকসহ সকল মহলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন অনন্ত জলিল। তার অভিনয় এবং নির্মানশৈলী বাংলা চলচ্চিত্রে যোগ করেঝে এক নতুন মাত্রা এবং বিস্ময়কর প্রযুক্তির ব্যবহারে তার প্রতিটি চলচ্চিত্র হয়ে উঠেছে মনোমুগ্ধকর এবং আলোচিত।

এ বহুল জনপ্রিয় অভিনেতার উপস্থাপনায় নিয়ে দেশ টিভি নির্মান করেছে ভিন্নধর্মী আয়োজন ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল”। এ অনুষ্ঠানে উপস্থাপকের ভুমিকায় অনন্ত আলাপচারিতায় মেতে উঠবেন দেশের বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ব্যাক্তিত্বদের সাথে। এর মাঝে রয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, লেখক, বুদ্ধিজীবি প্রমুখ।

চিত্রনায়ক অনন্ত জলিল-এর উপস্থাপনায় ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল” শুধুমাত্র দেশ টিভিতে।

মিউজিক্যাল লাইভ: কল-এর গান (রাত ১০:০০)

শিল্পী: অনুপম রায়

আমাকে আমার মত থাকতে দাও খ্যাত গায়ক অনুপম রায়। ২০১০ সালে অটোগ্রাফ সিনেমায় তার লেখা এবং গাওয়া দুটি গান সাড়া ফেলে দিয়েছিলো দুই বাংলায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অসংখ্য বাংলা সিনেমার জন্যে গান লিখে, গেয়ে এবং সুর করে জয় করে চলেছেন শ্রোতাদের মন। গঠন করেছেন ‘‘দ্যা অনুপম রায় ব্যান্ড”।

বাংলাদেশে প্রথম সংগীত পরিবেশন করেছেন দেশ টিভিতে ২০১২ সালে। বছর দুই পর আবারও দেশ টিভিতে গান করতে আসছেন অনুপম রায়। তানিয়া হোসেন-এর উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত বিশেষ ‘কল-এর গান’ অনুষ্ঠানে গান করবেন অনুপম রায়।

এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নাম্বারে ফোন করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ