বিনোদন

ঈদের ৭ম দিনে দেশ টিভি অনুষ্ঠানমালা

১২ অক্টোবর, ২০১৪

দেশ টিভি অনুষ্ঠান
দেশ টিভি অনুষ্ঠান

মিউজিক্যাল লাইভ এতো সুর এতো গান (সরাসরি) বেলা ৩:০০

শিল্পী: অনিরুদ্ধ সেনগুপ্ত ও ঝুমা খন্দকার

ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ এতো সুর এতো গান। সাতদিনের এই আয়োজনে শিল্পীরা গাইবেন বাংলা গানের কালজয়ী সব গায়কদের হৃদয় ছুঁয়ে যাওয়া গানগুলো। আর গানের ফাঁকে ফাঁকে আড্ডায় তাদের কাছ থেকে শোনা যাবে চিরস্মরণীয় গান গুলো নিয়ে নানান রঙ্গিন গল্প।

এতো সুর এতো গান গানের ৭ম দিনের আয়োজনে উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী অনিরুদ্ধ সেনগুপ্ত ও ঝুমা খন্দকার। তারা গাইবেন বাংলা গানের কিংবদন্তী দুই শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়-এর সাড়া জাগানো গানগুলো। এ গানগুলো নিয়ে দর্শকদের বিশেষ কোন তথ্য জানা থাকলে অথবা গানগুলো নিয়ে তাদের জীবনে বিশেষ কোন স্মৃতি বা অভিজ্ঞতা থাকলে তা ফোনে শেয়ার করতে পারবেন।

ফোন নম্বরগুলো হচ্ছে ৮৩৩২৫০৯ ও ৮৩৩২৭৫৪। কুহু মান্নান-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বেলা ৩টায়।

ঈদের সাত দিনের ধারাবাহিক নাটক (ফিল্মি বাড়ি)

দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের ৭ দিন সন্ধ্যা ৬টায়।

পরিচালনা: ফয়সাল রাজিব (০১৯১২২২৪৪৪৪)

অভিনয়: জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, প্রসুন আজাদ, অবিদ রেহান, রাজীব সালেহীন, দুখু সুমন, মার্শাল আরো অনেকে।

ঢাকা শহরে কিবরিয়া সাহেবের চারতলা বাড়ি। দুই ইউনিটের। দুতলার ফ্ল্যাটে তিনি থাকেন। স্ত্রী সাদিয়া এবং একমাত্র মেয়ে রানী। গ্রাম সম্পর্কের এক আশ্রিতা পারুল এ বাড়িতেই থাকে। বাড়ির কেয়ারটেকার কাম ম্যানেজার কাম বাজারসরদার কাম দারোয়ান মজনু। বাড়ির প্রতিটি সদস্যের মধ্যে ফিল্মি আচরণ অত্যন্ত প্রকট। প্রত্যেকের সংলাপ আচরণ অভিব্যাক্তিতে ফিল্মি অনুকরণ। যৌবনে স্বমী স্ত্রী দুজনেরই চলচ্চিত্রের প্রতি ঝোক ছিলো। তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। কাজেই একমাত্র মেয়েটিকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। রানী ফিল্মের নামকরা নায়িকা হবে। মেয়েকে নায়িকা বানাবার জন্যে তাদের প্রাণান্তকর চেষ্টা। তাদের নানারকম স্বপ্ন। কিন্তু অনেক চেষ্টা করেও তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না। অগত্য তারা ঠিক করে তাদের বাড়ির প্রতিটিা ফ্ল্যাটে শুধু ফিল্মের লোকজনকে ভাড়া দেবে। স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে দ্যায়, চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্যে সহজ শর্তে বাড়ি ভাড়া। সেই বিজ্ঞাপনে সাড়া দিয়েই, ভাড়াটিয়া হিসেবে বাড়িতে এসে ওঠে মেকাপম্যান সাজু, নৃত্য পরিচালক লাল্টু, ফাইটার লায়ন, প্লে-ব্যাক সিঙ্গার আমির জাহাঙ্গীর, ফ্যাশন ডিজাইনার উলালা, ক্যামেরাম্যান ডাবলু, পরিচালক ইএ (ইদ্রিস আলি), স্ক্রীপ্ট রাইটার আলাউল।

এই সব চরিত্রের রসে বাড়িটা যখন পুরুপুরি একটা ফিল্মি বাড়ি হয়ে ওঠে, কিবরিয়া সাহেব মেয়ে রাণীকে নিযে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। ভাড়িটিয়াদের সাহচর্যে নায়িকা হিসেবে রাণী প্রস্তুত। তার নতুন নাম করনও হয়। কিন্তু দরকার নতুন একজন নায়ক।

গ্রাম থেকে ভাগ্যের অনুসন্ধ্যানে শহরে আসে যুবক রতন। মজনুর সঙ্গে তার হঠাৎ পরিচয়। মজনুই তাকে এই বাড়িতে নিয়ে আসে। নায়ক হিসেবে রানীর তাকে পছন্দ হয়ে যায়। রতনের নামকরণ হয় রাকিব খান। শহরে টিকে থাকতে রতন এই বাড়িতে রাকিব খানের ভূমিকায় অবতীর্ন হয়।

ফিল্মি চরিত্রগুলোর হাস্যরস আর নানা ঘটনায় গল্প যখন এগুতে থাকে। রতনের হঠাৎ একটা চাকরী হয়ে গেলে রতন চলে যেতে চায়। ততদিনে রানী রতনের প্রেমে পড়ে গ্যাছে। রতনেরও কোন আপত্তি নেই কিন্তু রতনের মা কিছুতেই নায়িকা বউকে মেনে নেবে না। একদিকে রানীর বাবা মার স্বপ্ন। অন্যদিকে রতনের প্রেম। অগত্যা রানী রতনের সঙ্গে বাড়ি ছাড়ে প্রেমের টানে।

ঈদের বিশেষ নাটক: একজন রূপবানের গল্প (রাত ৭টা ৪৫ মিনিট)

রচনা ও পরিচালনা: মাবরুর রশিদ বান্নাহ

অভিনয়ে: শ্রিয়া সর্বজয়া, তৌসিফ মাহবুব প্রমুখ

রূপবান খুবই সহজ সরল একটা সাধারন মেয়ে। মা বাবা ও ছোট ভাই আকবরকে নিয়ে কল্যানপুরের পোড়া বস্তিতে থাকে সে। রূপবান একটা হোটেলের থালা বাটি ধোঁয়া মোছার কাজ করে। রূপবানের ছোট ভাই আকবর একটা ছোট খাটো চাকরী করে। ভাই বোন দুজনের ইঙ্কামের পরও সংসারে নানা রকম অভাব লেগেই থাকে। আকবর তার চাকরীর পাশাপাশি নতুন কাজ খুজতে থাকে প্রতিনিয়ত। এরই মাঝে আকবরের সাথে পরিচয় হয় পাশার সন্ত্রাসী গ্রুপের সাথে। আকবর পাশার গ্রুপের সাথে কাজ শুরু করে। আকবরের ভালই আয় হতে থাকে। হঠাৎ একদিন পাশার গ্রুপের সাথে কাজের ঝামেলায় প্রান দিতে আকবরকে। শুরু হয় গল্পের নতুন অধ্যায়। রূপবান খুঁজতে থাকে তার ভাইয়ের খুনীদের।

পুলিশের কাছে গিয়ে বিশেষ লাভ হয়না তার। অবশেষে পাশার গ্রুপের কাছে যায় সে। পাশার গ্রুপ তাকে পাত্তা দেয়না। সে বুঝতে পারে পাশাই খুন করেছে তার ভাইকে। একদিন পাশার গ্রুপের কাছে তার ভাই হত্যার বিচার চাইতে গিয়ে পাশাকেই খুন করে ফেলে রূপবান। এরপরই

রূপবাননামক সাধারন মেয়েটির জীবনের ইতি ঘটে। পাশার রূপবান লোকজন খুজতে থাকে রূপবানকে।

পুলিশ আর পাশার গ্রুপ থেকে বেঁচে থাকতে রপবান যোগ দেয় পাশার এ্যান্টি গ্রুপ নান্নু গ্রুপের সাথে। রুঢ় বাস্তবতার সাথে লড়াই করে টিকে থাকতে হয়রূপবান নামক মেয়েটির। জন্ম হয় রূপবান নামক নতুন একজন সন্ত্রাসীর।

ঈদের বিশেষ অনুষ্ঠান

ফেস টু ফেস: অনন্ত জলিল

রাত ৯:০০টায়

বাংলা চলচ্চিত্রের অসম্ভবকে সম্ভবকারী নায়ক অনন্ত জলিল এই প্রথম এক ভিন্নরূপে আবির্ভুত হচ্ছেন ছোট পর্দায়। দেশ টিভিতে এবারের ঈদে থাকছে ৭ দিনের বিশেষ আয়োজন ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল”, এ অনুষ্ঠানে উপস্থাপকের ভুমিকায় অবতীর্ণ হচ্ছেন অনন্ত জলিল। এ্যাকশন-রোমান্টিকধর্মী এযাবত মুক্তি পাওয়া ছয়টি চলচ্চিত্রের মাধ্যমে সারা দেশে আলোচনার শীর্ষে আছেন তিনি। বস্তুত চলচ্চিত্রের নিয়মিত দর্শক, ‘অনিয়মিত দর্শক’, সাংবাদিকসহ সকল মহলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন অনন্ত জলিল। তার অভিনয় এবং নির্মানশৈলী বাংলা চলচ্চিত্রে যোগ করেঝে এক নতুন মাত্রা এবং বিস্ময়কর প্রযুক্তির ব্যবহারে তার প্রতিটি চলচ্চিত্র হয়ে উঠেছে মনোমুগ্ধকর এবং আলোচিত।

এ বহুল জনপ্রিয় অভিনেতার উপস্থাপনায় নিয়ে দেশ টিভি নির্মান করেছে ভিন্নধর্মী আয়োজন ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল”। এ অনুষ্ঠানে উপস্থাপকের ভুমিকায় অনন্ত আলাপচারিতায় মেতে উঠবেন দেশের বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ব্যাক্তিত্বদের সাথে।

এর মাঝে রয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, লেখক, বুদ্ধিজীবি প্রমুখ। চিত্রনায়ক অনন্ত জলিল-এর উপস্থাপনায় ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান ‘‘ফেস টু ফেস: অনন্ত জলিল” প্রচারিত হবে শুধুমাত্র দেশ টিভিতে।

মিউজিক্যাল লাইভ: কল-এর গান

শিল্পী: পারভেজ ও কাজী শুভ

রাত ১০:০০

দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং দর্শকদের সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠান কল-এর গান। ঈদের বিশেষ কল-এর গানে আসছেন পারভেজ ও কাজী শুভ।

তানিয়া হোসেন-এর উপস্থাপনায় এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নাম্বারে ফোন করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ