হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য কবি নির্মলেন্দু গুণের বাইপাস সার্জারি শেষ হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় শুরু হয়। সার্জারি শেষ হতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
শনিবার দুপুরে কবি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রোববার দুপুর থেকে তার আসুস্থতার মাত্রা বেড়ে গেলে তাকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাকে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত বাইপাস সার্জারির পরামর্শ দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: