বিনোদন

কথা রাখলেন শাবনূর

 শাবনূর
শাবনূর

দেশে ফিরছেন শাবনূর বলে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে নানা কারণে অস্ট্রেলিয়াতেই তিনি ছিলেন এতদিন। চলতি বছর ৯ আগস্ট সিডনি থেকে ফোনালাপে বলেছিলেন, মাস দু’য়েকের মধ্যে দেশে ফিরবেন।

আর সেই কথা অনুযায়ী দুই মাস শেষ হওয়ার আগেই গত ১ অক্টোবর মা ও একমাত্র সন্তান আইজানকে নিয়ে দেশে ফিরেছেন শাবনূর। গত বছরের ২৯ ডিসেম্বর ছেলে সন্তানের মা হন তিনি।

দেশে ফিরে প্রথমে উঠেছিলেন উত্তরায় স্বামীর বাসায়। গতকাল সোমবার অবশ্য শাবনূর চলে এসেছেন ইস্কাটনে তার নিজের ফ্ল্যাটে। শাবনূরের বোন ঝুমু এ কথা নিশ্চিত করে তিনি বলেন, শাবনূর বর্তমানে দেশেই থাকবেন। অস্ট্রেলিয়ায় যাবেন মাঝেমধ্যে।

শাবনূর বলেন, তিনি তার কথা রেখেছেন, নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন। এখন পুরোদমে কাজ শুরু করতে চান তিনি।

অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বেশ কয়েকটি ছবির কাজ বাকি রেখে গিয়েছিলেন বাংলা চলচিত্রের এ জনপ্রিয় অভিনেত্রী। সেসব ছবির কাজ এবার শেষ করবেন তিনি। এছাড়া বেশ কয়েকজন পরিচালক তাদের ছবিতে অভিনয়ের ব্যাপারেও তার সঙ্গে যোগাযোগ করেছেন। যত দ্রুত সম্ভব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তে চান শাবনূর। সূত্র: প্রথম আলো

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ