বিনোদন

আমিরের পর এবার বোমাপ্রুফ গাড়ি কিনলেন কিং খান

কিং খান
কিং খান

বোমাপ্রুফ গাড়ি কিনলেন ‘বলিউড বাদশাহ’ কিং খান। নিরাপত্তার কারণে শাহরুখ এ গাড়ি কিনেছেন। তার কাছের বন্ধু প্রযোজক আলী মোরানির জুহুর বাসা লক্ষ্য করে সন্ত্রাসিরা গুলি ছোড়ার দুই মাসের মাথায় অত্যাধুনিক নিরাপত্তাব্যবস্থাযুক্ত বিশেষ ধরনের মার্সিটিজ বেঞ্জ গাড়িটি কিনেছেন তিনি।

বলিউড তারকাদের মধ্যে এর আগে ১০ কোটি রুপি দিয়ে বোমাপ্রুফ গাড়ি কিনে খবরের শিরোনাম হয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খান।

মিড-ডে ডটকম জানিয়েছে, অনেকেরই বুলেটপ্রুফ গাড়ি আছে। তবে বিশেষ এ মার্সিটিজ বেঞ্জ গাড়িটি ক্রেতার চাহিদা অনুযায়ী বানানো হয়েছে। সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই এ গাড়ি ব্যবহার করেন। খুব সম্প্রতি এটি কিনেছেন শাহরুখ।

কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ধনাঢ্য শিল্পপতি মুকেশ আম্বানির পর ভারতের তৃতীয় ব্যক্তি হিসেবে মার্সিডিজ বেঞ্জ এস৬০০ মডেলের গাড়ি কেনেন আমির খান। নিরাপত্তা ঝুঁকির কারণে আমির তার গাড়িটি এমনভাবে তৈরি করান যে এতে বোমার আক্রমণ হলেও ভেতরে সুরক্ষিত থাকতে পারবেন তিনি।

আমিরের সঞ্চালনায় ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের প্রথম মৌসুমে ভারতে বিদ্যমান সমাজের নানা অসংগতি তুলে ধরায় বিশেষ কিছু মহলের আঁতে ঘা লেগেছিল। এজন্য আমিরকে একাধিকবার হুমকিও দেয়া হয়। গত মার্চ মাসে ‘সত্যমেভ জয়তের দ্বিতীয় মৌসুমের প্রচার শুরুর আগে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে তাকে পুলিশি নিরাপত্তা দেয়া হয়। তবে তারপরও আমিরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন তার পরিবারের সদস্যরা। মূলত এ কারণেই ১০ কোটি রুপি ব্যয় করে গাড়িটি কেনেন আমির।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ