অনেক বড় মনের মানুষ সালমান খান। বড় তো হবেই, না হলে কি এতজন নারীকে সেখানে ঠাঁই দেয়া যায়? না, মশকরা নয়! সত্যি সত্যিই আরো একবার নিজের বড় মনের পরিচয় দিলেন সালমান।
দিলখোলা এবং সাহায্যের ব্যাপারে বরাবরই উদারহস্ত সল্লু এবার ফিল্মসিটি মুম্বাইয়ের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন।
ফিল্মসিটির শুধু রাজকীয় জৌলুশের দিকটাই সবার নজরে পড়ে। সবার নজর যে ঝলমলে তারকাদের ওপরই থাকে। তবে এই ফিল্মসিটির বাসিন্দাদের অনেকে নিদারুণ আর্থিক কষ্টে থাকে।
ফিল্মসিটির শ্রমিক ও দরিদ্রদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন সালমান। আগামী মাস থেকে এই অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। সূত্র: বলিউড হাঙ্গামা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: