বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী বিন্দু

আফসান আরা বিন্দু
আফসান আরা বিন্দু

অভিনয় করছেন অনেক দিন ধরেই আর অভিনয়ের কারণে কতবার যে বধূ সেজেছেন তার কী হিসাব আছে? তবে এবার সত্যি সত্যি বাস্তবের বধূ হলেন অভিনেত্রী বিন্দু। ২৪ অক্টোবর শুক্রবার রাতে রাজধানীর অভিজাত হোটেল র্যা ডিসন ওয়াটার গার্ডেনে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এই অভিনেত্রীর।

ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হয়েছে আকদ অনুষ্ঠান। এ সময় উভয় পরিবারের সদস্য ছাড়াও দুই পরিবারের আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

বিন্দুর বরের নাম আসিফ সালাহউদ্দিন মালিক। তিনি আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার। কুমিল্লার ছেলে আসিফ রাজধানীতেই স্থায়ীভাবে বসবাস করছেন।

বিন্দুর ঘনিষ্ঠ এক আত্মীয়ের সূত্রে জানা যায়, অনেকটা তড়িঘড়ি করেই বিয়ে সম্পন্ন হয়েছে। তবে চলতি বছর কিংবা আগামী বছর সুবিধাজনক কোনো একটি সময়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ ছিলেন আফসান আরা বিন্দু। এরপর থেকে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত হন। তবে দীর্ঘ দিন ধরেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এ অভিনেত্রী। যার কারণে নতুন কোন টিভি নাটক কিংবা টেলিফিল্মে তাকে দেখা যায়নি তাকে।

দারুচিনি দ্বীপ, জাগো, পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ, এই তো প্রেম শিরোনামের চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিন্দু। তবে এ তো প্রেম সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ