জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী প্রযোজকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। মোট ২৮টি ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে থেকে এ কথা জানানো হয়েছে।
পুরস্কারের ক্ষেত্রসমূহ হচ্ছে-আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্র, শ্রেষ্ঠ শিশু শিল্পী, শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা এবং শ্রেষ্ঠ মেক-আপম্যান।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদেরকে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের ফরম/ছক বিনামূল্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের ফরম সেন্সর বোর্ডের ওয়েবসাইট www.bfcb.gov.bd থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে।
প্রত্যেক আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট চলচ্চিত্রের একটি যথাযথ মানসম্পন্ন প্রিন্ট/ডিভিডি জমা দিতে হবে। চলচ্চিত্রের আবেদনপত্র ২৩ নভেম্বর রোববার বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে গ্রহণ করা হবে।