বিনোদন

হ্যাপি নিউ ইয়ারের নতুন রেকর্ড

শাহরুখ
শাহরুখ

নতুন রেকর্ড গড়েছে শাহরুখ খানের নতুন ছবি হ্যাপি নিউ ইয়ার। ছবি মুক্তি পাওয়ার প্রথম তিন দিনে এ ছবি ১০০ কোটি রুপি আয় করে। গত শুক্রবার ছবিটি মুক্তি পায়।

প্রথম তিন দিনেই আয় করে নেয় ১০০ কোটি রুপির ওপর। দেওয়ালিতে মুক্তি পাওয়া হ্যাপি নিউ ইয়ার ছবিটি বক্স অফিসের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে মুক্তি পাওয়ার প্রথম দিনের আয়ে। গত শুক্রবার মুক্তির প্রথম দিনেই এই ছবিটি আয় করেছে ৪৪ কোটি ৯৭ লাখ রুপি।

সর্বশেষ রেকর্ড ছিল আমির খানের ধুম থ্রি ছবিটির। ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৩৬ কোটি রুপি। আর শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস আয় করেছিল ৩৩.১০ কোটি রুপি।

ফারাহ খান পরিচালিত শাহরুখ-দীপিকা পাড়ুকোন অভিনীত এইছবিটি দ্বিতীয় দিনেও রেকর্ড গড়েছে। আয় করেছে ৩৮ কোটি রুপি। দুদিনে সব মিলিয়ে ৮২ কোটি ৯৭ লাখ রুপি। আর সর্বশেষ তিন দিনের আয়ে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। যা ভারতের চলচ্চিত্র ইতিহাসে এক নতুন রেকর্ড।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ