আর কোনো রাখঢাক নেই, নেই প্রেম করতে লুকোচুরি। কোহলি-আনুশকাকে এখন প্রায়ই দেখা যাচ্ছে জনসমক্ষে। সোমবার রাতে ঘুরতে বের হয়ে আবার তারা ধরা পড়লেন ক্যামেরায়। সঙ্গে আনুশকার ভাইও ছিলেন।
তাদের হাসতে দেখে বোঝা গেল, বেশ ভালোই সময় কাটছে তাদের। আগের দিনেও ফুটবল ম্যাচ দেখতে একসঙ্গে বেরিয়েছিলেন তারা।
এতকিছুর পরও দুজনই চুপচাপ, সম্পর্কের ব্যাপারে টুঁ শব্দটি করছেন না! তাতে কী? তাদের দেখে যে কেউ বলে দেবে ভেতরে ভেতরে কী হচ্ছে! খেলার জন্য বাইরে গেলে আনুশকা নিয়মিতই কোহলির সঙ্গে দেখা করছেন।
এদিকে, কোহলিও ছুটে যাচ্ছেন আনুশকার শুটিং স্পটে। নতুন খবর হলো, সম্প্রতি নাকি তাদের বাবা-মায়েরাও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছিলেন। তবে কি আমরা ধরে নিতে পারি, বিয়ের সানাই বাজবে শিগগিরই? (সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস)
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: