বিনোদন

অমিতাভের বিরুদ্ধে সমন জারি

অমিতাভ
অমিতাভ

সহিংসতা উসকে দেয়ার অভিযোগে সম্প্রতি হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে সমন জারি করেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আদালত। ২১ দিনের মধ্যে এই সমনের জবাব দিতে বলা হয়েছে বর্ষীয়ান এ অভিনেতাকে।

একদিকে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবি দারুণ ব্যবসা করছে। অন্যদিকে অত্যন্ত সংবেদনশীল একটি অভিযোগে সমন জারি হয়েছে অমিতাভের বিরুদ্ধে।

অমিতাভের বিরুদ্ধে অভিযোগ, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দিয়েছিলেন তিনি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর গুলি করে হত্যা করেন তার দুই দেহরক্ষী সতবন্ত সিং ও বিয়ন্ত সিং।

এর পরিপ্রেক্ষিতে একটি স্লোগানে অমিতাভ বলেছিলেন, ‘রক্তের বদলায় দ্বিগুণ রক্ত নেব আমরা।’ পরবর্তী সময়ে সহিংসতায় ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হন, যাদের বেশির ভাগই ছিলেন শিখ সম্প্রদায়ের।

গত বছর জগদীশ কর নামের এক ব্যক্তি অমিতাভকে গ্রেপ্তারের দাবি তোলেন। তিনি বলেন, ‘আমি দূরদর্শন চ্যানেলে লাইভ রিলে দেখেছি। সেখানে আমি দেখেছি, অমিতাভ বচ্চন হাত উঁচু করে চিৎকার করে বলছেন, ‘রক্তের বদলায় দ্বিগুণ রক্ত নেব আমরা।’

পরে এক চিঠিতে অমিতাভ লিখেছেন, তার বিরুদ্ধে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা। তিনি এ অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেন। তিনি আরো বলেন, এটা ঠিক যে, নেহরু-গান্ধী পরিবারের সঙ্গে তার পরিবারের সখ্য অনেক দিনের পুরোনো। সুখ-দুঃখে তারা বরাবরই পাশাপাশি থেকেছি। তবে শিখদের বিরুদ্ধে তিনি স্লোগান দিয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা অবিশ্বাস্য এবং এতে বিন্দুমাত্র সত্যতাও নেই।

অমিতাভ আরও বলেন, তিনি সব সময় শান্তির পক্ষে কথা বলেছেন। ১৯৮৪ সালে শিখদের বিরুদ্ধে অপ্রত্যাশিত রায়টের ঘটনাটি তাদের দেশের ইতিহাসে চিরকাল কালো একটি অধ্যায় হয়ে থাকবে। কারণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গর্বিত তাদের দেশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ