ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী আর নেই। মঙ্গলবার সকালে মিরপুরে নিজ বাসায় মারা যান তিনি।
মোহাম্মাদ আলী সিদ্দিকী দীর্ঘ দিন ধরে হৃদরোগের পাশাপাশি রক্তক্ষরণ জনিত রোগে ভূগছিলেন। হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে ২০ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলেও পরে বাসায় ফেরিয়ে আনা হয়।
বাদ আসর মিরপুর ২নং পানির ট্যাংক মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে সময়ের জনপ্রিয় এ সঙ্গীত শিল্পীকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: